বাছাই খবর

Sampadak

আজ যুবভারতীতে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মুম্বাই এফসির

Updated : 01/06/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ যুবভারতীতে ইস্টবেঙ্গল ও মুম্বাই এফসি মুখোমুখি হবে, আইএস এল লীগ ২০২৪-২০৫ জন্য । গতকাল অনুশীলনে ডিএমনতাকওস  এবং আনোয়ার  আলী রা ছিলেন । গতকাল অনুশীলনের পরে কোচ  ওস্কার ব্রুজো  বলেন ইস্টবেঙ্গল সুপার ৬ যাওয়া নিয়ে দোলাচলে আছে বলে তার কথায়  ধরা পরে । তিনি বলেন লীগের প্রথম ৬ টা  ম্যাচে আমরা কোনো পয়েন্ট পাইনি সেটা আমাদের পিছিয়ে দিয়েছে ,তাও  আমরা চেষ্টা করবো, শৌভিকের না খেললে আনোয়ার ও জিকসন  সিংহ মাঝ মাঠে জুটি বাঁধবেন ।   ...
Sampadak

দিল্লি বিধানসভা নির্বাচনে ২৯টি আসনে নাম ঘোষণা করলো বিজেপি

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা  নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ,আগামী ২০২৫ শালের  ফেব্রুয়ারী  তে ।সেই লক্ষ্যে  গতকাল ২৯ টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে ।বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছেন প্রাক্তন এমপি প্রবেশ ভার্মা কে এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতশীর  বিরুদ্ধে প্রার্থী করেছেন প্রাক্তন সাংসদ  রমেশ বিদুরি কে ।তারা দুইজনেই কট্টর হিন্দুদত্ববাদী  নেতা ।বিজেপির লক্ষ্য  অতসী এবং কেজরিওয়াল যাতে নিজেদের কেন্দ্র নিয়েই ব্যস্ত থাকেন ।দুস্মন্ত  গৌতম কে করল বাঘ বিধানসভা থেকে টিকেট  দেয়া হয়েছে তিনি পিছিয়ে পড়া বাল্মিক সমাজের নেতা ।   ...
Sampadak

উপকূল রক্ষি বাহিনীর কপ্টার ভেঙে মৃত ৩

Updated : 01/06/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর গুজরাটের পোরবন্দরে উপকূল রক্ষী  বাহিনীর অ্যাডভান্সড  লাইট ধ্রুব শ্রেণীর প্রশিক্ষণ হেলিকপ্টার টি ভেঙে পরে পোরবন্দরেই মারা গিয়েছেন তিনজন উপকূলরক্ষী বাহিনীর কর্মী ।সেই সাথে বেশ কিছু লোক আহত হয়েছেন ,তাদের পোরবন্দর সিভিল হাসপাতালে  চিকিৎসা চলছে ,মৃত দের পরিচয় এখনো জানা যায়নি ।   ...
Sampadak

সুজয় কৃষ্ণ ভদ্রের স্বর নমুনা পরীক্ষার দিন ধার্য্য হলো ১০ জানুয়ারী

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক ,প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য দিন ঠিক করেছে আগামী ১০ জানুয়ারী ।শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই নমুনা সংগ্রহের নির্দেশ দেয়  কোর্ট ।কিন্তু কালীঘাটের কাকু হসপিটালে  থাকার জন্য সেটা সম্ভব হয়নি ,বিচারক সুজয় কৃষ্ণের আইনজীবী সাথে কথা বলে নতুন দিন ধার্য্য করেছে ।   ...
Sampadak

এক কোটি নয় ,অন্তত ৬০ লক্ষ্য সদস্য সংগ্রহে জোর দিচ্ছে বিজেপি

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র-মন্ত্রী  অমিত শাহ রাজ্য এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য  মাত্রা বেঁধে  দিয়েছিলেন ,কিন্তু এখন অব্দি এইটা  স্পষ্ঠ যে অনলাইনে সদস্য হয়েছে ৪০ লক্ষ্য  এবং খাতায় কলমে সদস্য হয়েছে ১০ লক্ষ্য । এই পরিস্থিতি তে বিজেপির লক্ষ্য অন্তত ৬০ লক্ষ্য  সদস্য সংগ্রহ করে প্রথম ডিভিশন পাশ করা ।তবে কেন্দ্রীয় নেতৃত্ব পাশাপাশি এই রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে স্বচ্ছতার প্রশংসা  করেছে ।   ...
Sampadak

প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিচার নিয়ে রাজ্যপালের সম্মতি

Updated : 01/05/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বিচার শুরু করার ক্ষেত্রে রাজ্য পালের সম্মতি মিলেছে গত শনিবার ।জানা যাচ্ছে ,সিবিআই বিচারভবনের বিশেষ আদালতে এই নিয়ে নথি পেশ করেছে ।আরো জানা যাচ্ছে যে সিবিআই,পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়  এবং অয়ন  শীলের  বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ।   ...
Sampadak

তৃণমূল কংগ্রেস সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে

Updated : 01/05/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সূত্রের খবর ২০২৫ শালের  প্রথমেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক করেন অভিষেক ,মমতা এবপং সুব্রত বক্শি । জানা যাচ্ছে সেই খানে সংগঠন ও প্রশাসন নিয়ে দলের ভিতরে উদ্ভূত পরিস্থিতি ও জটিলতা নিয়ে সবিস্তারে আলোচনা হয় ।২০২৬ শালে  নির্বাচনের আগে  দল  কে সাংগঠিনিক  ভাবে বুথ স্তর থেকে গুছিয়ে নেওয়ার  চেষ্টা করছেন,এবং দলের  মধ্যে ফাঁটল  থাকলে সেটা মেরামতের ও ব্যবস্থা করছেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৫ জানুয়ারি )

Updated : 01/05/2025, IST

মেষ -কুচক্রী সহকর্মি হইতে সাবধান  বৃষ - কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি  মিথুন -কর্ম ক্ষেত্রে উন্নতির আনন্দ  কর্কট -স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে নজর দিন  সিংহ -ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে  কন্যা -উত্তেজনা মূলক কথাবার্তা উপেক্ষা  করুন  তুলা -বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য  বৃশ্চিক -সপরিবার অদূর ভ্রমণের চিন্তা  ধনু -প্রয়োজনীয় কাজ সকলের সঙ্গে মাইল মিশে সেরে ফেলুন  মকর -আপনার মূল উদ্দেশ্য যেন শত্রুপক্ষ টের না পায়  কুম্ভ -শারীরিক সমস্যা তে কাজ কর্ম ব্যাহত হবে  মীন -গুরুজনের স্বাস্থ্যের উন্নতি তে সমুদ্র তীরবর্তী স্থানে ভ্রমণ  ...
Sampadak

চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাবে পুত্রের কাছে

Updated : 01/06/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই মাসের প্রথম অর্ধেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া পূর্ব লন্ডনে তার ছেলে তারেক আনোয়ারের কাছে যাবেন চিকিৎসার জন্য । তার পরে তারেক  মা কে সুস্থ্য করে দেশে ফিরবেন সেটাই আশা করছেন দেশের সব সমর্থকেরা ।তারেকের দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশে নানা  কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে ,বিএনপি সূত্রে জানা যাচ্ছে  মার্চ -এপ্রিলে মাকে সুস্থ্য করে দেশে ফিরবেন তারেক ।   ...
Sampadak

আই এস এলে হায়দ্রাবাদ কে হারিয়ে দিলো মোহনবাগান

Updated : 01/03/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে হায়দ্রাবাদ কে ৩-০ গোলে  পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্ট । খেলা শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় আত্মঘাতি  গোলে  মোহনবাগান এগিয়ে যায় । প্রথম অর্ধ শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে মোহনবাগান কে ২-০ গোলে  এগিয়ে দেয়  টম আলড্রেড ।দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মাথায় তৃতীয় গোল  করেন কামিংস ,দুরন্ত খেলে ম্যান অফ দি  ম্যাচ হন লিস্টন কোলাসো । ...
Sampadak

শিক্ষা মন্ত্রীকে কড়া ধমক মমতার

Updated : 01/03/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সাম্প্রতিক প্রাথমিক স্কুলে পরীক্ষা পদ্ধতি  আমূল বদলে দিয়ে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।জানানো হয়েছিল চলতি বর্ষ থেকেই প্রাথমিকের সেমিস্টার চালু হয়ে যাবে ।কি ভাবে হবে তাও  সবিস্তারে ঘোষণা করা হয়েছিল ।গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেন প্রাথমিকে সেমিস্টার চালু করা যাবেনা ।   ...
Sampadak

জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাশের

Updated : 01/03/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চট্টগ্রাম  দায়রা আদালতের বিচারক তদন্তের রিপোর্ট হাতে পাননি  এই যুক্তি দেখিয়ে সম্মিলিত জাগরণ জোটের মুখ্যপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের  জামিনের আবেদন খারিজ করে দেন । তার ফলে অনির্দিষ্টকালের জন্য কারাগারেই  থাকতে হচ্ছ চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ কে । উল্লেখ্য ব্যাপার হলো আইনজীবীর দল  সাওয়াল  করার জন্য ৫৬ আদালতে হাজির হওয়ার পথে পুলিশি হেনস্থা তে আর কোর্টে যেতে পারেননি ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৩ রা জানুয়ারী )

Updated : 01/03/2025, IST

মেষ -সম্পত্তি লাভের সম্ভাবনা  বৃষ -শারীরিক সমস্যা অল্প বিস্তর ভোগাবে  মিথুন -পরিকল্পনার অভাবে  ক্ষতি  কর্কট -প্রিয়জনের বিয়ের কথা এগোবে  সিংহ -সম্পত্তির দখল পেতে অসুবিধা হবে  কন্যা -আগু পিছু না ভেবে  নতুন পথে যাওয়া ঠিক হবেনা  তুলা -নতুন পরিকল্পনা তে সাফল্য  বৃশ্চিক -পায়ের হাড় বৃদ্ধিতে চলাফেরা তে অসুবিধা  ধনু - ছদ্দবেশী বন্ধুরূপে প্রতিবেশী থেকে সাবধান  মকর - আত্মবিশ্বাস ও সাহসের জোরে শত্রুর মোকাবিলা করতে হবে  কুম্ভ -পরিস্থিতি অনুকূলে আসার জন্য অধিক পরিশ্রম করতে হবে  মীন -আত্মীয় স্বজন কে দোষারোপ করে লাভ নেই  ...
Sampadak

কনসার্ট গায়ক দিলজিৎ দেখা করলেন মোদির সঙ্গে

Updated : 01/02/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত কয়েক মাশ  জুড়ে সারা দেশ জুড়ে কনসার্ট করেছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ ।লুধিয়ানা তে তার ট্যুর  শেষ করে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন ।জানা হচ্ছে তার সারা দেশে শো  করার অভিজ্ঞতা তিনি প্রধানমন্ত্রী বর্ণনা করেন এবং গান শোনান ,কারণ বুধবার  গায়কের বিরুদ্ধে চন্ডিগড়ের এক অধ্যাপক গানে মাদক দ্রব্যের উল্লেখ নিয়ে অভিযোগ দায়ের করে ।   ...
Sampadak

কর সংগ্রহে বৃদ্ধি

Updated : 12/28/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার কেন্দ্রের তরফে জানানো হলো যে সারা দেশে পরোক্ষ কর সংগ্রহের পরিমান দাঁড়িয়েছে ১.৭৭ লক্ষ্য  কোটি টাকা ।যা ২০২৩ শালের  একই মাসের চেয়ে ৭.৩% বেশি ,তবে গত নভেম্বরে ১.৮২ লক্ষ্য  কোটি টাকা সংগ্রহ হয়েছিল ।আলোচ্য মাসে পশ্চিমবঙ্গে কর সংগ্রহ ৩% বেড়ে দাঁড়িয়েছে ৫১৯০ কোটি টাকা ।   ...
Sampadak

বুমরার ভূয়শী প্রশংসা করলেন গ্লেন ম্যাকগ্রা

Updated : 12/28/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার  গ্লেন  ম্যাকগ্রা  ভারত  অস্ট্রেলিয়া  সিরিজ কে উপভোগ্য করে তোলার  জন্য  যাবতীয় কৃতিত্ব বুমরাহ কেই দিতে চান ।ইতিমধ্যে এই সিরিজে ৩০ টি উইকেট পেয়েছেন বুমরাহ গড় রান ১৩ ও কম ।এক অনুষ্ঠানে ম্যাকগ্রা বলেন ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ বুমরাহ ওকে ছাড়া  সিরিজ এক তরফা  হয়ে পড়তো ,সহজেই সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন  তিনি ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ৬ জানুয়ারি )

Updated : 01/06/2025, IST

মেষ -চিকিৎসার বহু ব্যয় থেকে নাজেহাল হবেন  বৃষ - সৃষ্টিশীল কাজে আনন্দ  মিথুন -মানসিক অস্তিরতা বাড়বে  কর্কট -স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন  সিংহ - বিভিন্ন কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হবে  কন্যা -উত্তেজনামূলক কথা বার্তা এড়িয়ে চলুন  তুলা -বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য আসবে  বৃশ্চিক -অতিরিক্ত ভাবাবেগ বর্জন করুন  ধনু -প্রয়োজনিয় কাজগুলি তাড়াতাড়ি সেরে ফেলুন  মকর - বিদ্যার্থীদের পক্ষে পরিবেশ পছন্দের হবেনা  কুম্ভ -রক্তে শর্করা বৃদ্ধিতে নানা রকমের সমস্যা  মীন -মৌলিক চিন্তার স্বীকৃতি পাবেন  ...
Sampadak

বছরের প্রথম দিনেই নামলো পারদ

Updated : 01/02/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় ৩ ডিগ্রির মত  পারদের পতন হয়েছে কলকাতা সহ  দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা গুলিতে ।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ,এমন শীতের মেজাজ আরো দিন ৩-৪ থাকবে ।সম্ভবত শনি অথবা রবিবারের শেষ থেকেই মাথা ছাড়া দেবে তাপমাত্রা ,এবং আগামী হপ্তা তে কলকাতা ও পার্শ্ববর্তী  এলাকাতে তাপমাত্রা ফের ১৭ ডিগ্রি তে পৌঁছে যেতে পারে ।   ...
Sampadak

রক্ষনা বেক্ষণের অভাবে বেহাল দশা অর্চনা উপ ডাকঘরের

Updated : 01/04/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের জোড়াসাঁকোর  ঠাকুরবাড়ির অদূরেই  অর্চনা উপ-ডাকঘরটির নামকরণ  করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ।ইতিহাস বলছে অর্চনা নামক একটি সাহিত্য পত্রিকা ওই ডাকঘরে এসে জমা  হতো ।নাম টি স্বয়ং রবীন্দ্রনাথের দেওয়া  এবং তিনি স্বয়ং ওই ডাকঘর থেকে পত্রিকা টি সংগ্রহ করতেন । এর বেহাল দশা  দেখে স্থানীয় পুরপ্রতিনিধি বলেন ডাকঘর সংস্কারের জন্য ডাক কর্তৃপক্ষ আমাদের কাছে দরবার করলে আমরা এইটি  কে হেরিতেজ  কমিশনের কাছে পাঠাতে পারি ।   ...
Sampadak

আগামী সপ্তাহে সঞ্জয়ের সাজা ঘোষণা হতে পারে

Updated : 01/02/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আদালত সূত্রে জানা যাচ্ছে আরজিকর হাসপাতালের পড়ুয়া -খুন ও ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের আগামী সপ্তাহে  সাজা  ঘোষণার সম্ভাবনা প্রবল ।আজ আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে সওয়াল  করবেন সিবিআইয়ের কৌঁসুলিরা । জানা যাচ্ছে সঞ্জয় কে  দোষী সাবস্থ  করার ব্যাপারে কি কি তথ্য প্রমান উঠে এসেছে তা বিচারকের কাছে পেশ করবে  সিবিআইয়ের আইন জীবিরা ,উল্লেখ্য ইতিমধ্যে এই মামলা তে ৫১ জনের সাক্ষ্য  গ্রহণ করা হয়েছে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------