বাছাই খবর

Sampadak

আজকের রাশিফল ( ১২ জুন )

Updated : 06/12/2024, IST

মেষ -স্বাস্থ্যের দিকে নজর দিন  বৃষ -পুরোনো বন্ধুর সঙ্গে হটাৎ দেখা  মিথুন -প্রতিবেশী মধ্যে কেউ আপনাকে উদ্যোগ নেওয়ার  কথা বলবে  কর্কট -দ্বিধাগ্রস্থ মনভাব আপনাকে ঝুঁকি নিতে দেবে না  সিংহ -কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে  কন্যা -গৃহ নির্মাণের ক্ষেত্রে একক দায়িত্ব নিলে সামলাতে পারবেন না  তুলা - উদার মানসিকতার জন্য পস্তাতে হবে  বৃশ্চিক - বার্ধ্যক জনিত রোগের  প্রকোপ বৃদ্ধি  ধনু - জ্ঞাতি  বিরোধের মোকাবিলা তে আইনের পথ নিতে হবে  মকর - নতুন নির্মাণের পরিকল্পনা সফল  হবে  কুম্ভ - অপ্রিয় সত্য কথা না বলাই ভালো  মীন -জ্বরজ্বালা  ভোগাবে  ...
Sampadak

শেষ মুহূর্তের ব্যর্থতা তে হেরে গেলো বাংলাদেশ

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিশ্বকাপ ক্রিকেটে ইউএসএ  মাঠের খেলা তে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১১৩ রান করেন ।হেনড্রিক ক্লাস্সেন করেন ৪৬ রান । জেতার জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান হাতে ৩ উইকেট ,কিন্তু কেশব মহারাজের ঘূর্ণিবলে বাংলাদেশের ব্যাটিং বিভাগ কে আটকে দেয় ।ওই ওভারেই দুটি উইকেট তিনি তুলে নেন একটি তাসকিন আহমেদ ও অন্যান্য টি মামাদুল্লার ,বাংলাদেশের ইনিংস শেষ হয় ১০৯ রানে ,মাত্র ৪ রানে পরাজিত হয় বাংলাদেশ ।   ...
Sampadak

অভিমানী বুমরাহ জবাব দিলেন

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে পাক দৈরথ  জেতার পর সাংবাদিক দের  মুখোমুখি হয়ে বুমরাহ স্পষ্ট ভাষা বলেন এক বছর আগে বেশ কিছু বোদ্ধা  আমার ক্রিকেট জীবন শেষ বলে দিয়েছিলেন আশ্চর্য্যের বিষয় দেখছি তারাই আমার প্রশংসা  তে পঞ্চমুখ ।এই সব ব্যক্তিদের আমি চিনে গিয়েছি। আমি স্পষ্ট ভাষা তে বলতে চাই ২০২২ শালের  দুঃসময় নিজের চারিপাশে একটি বলয় তৈরি  করে ফেলেছি তার পাশে কারুকেই ঢুকতে দেয়নি ।   ...
Sampadak

মোহন ভাগবতের বার্তা মোদিকে

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নরেন্দ্র মোদির শপথের পর দিন আরএসএস  প্রধান মোহন ভাগবত  বার্তা দিয়ে প্রধান মন্ত্রীকে বলেন বিরোধী দের  গুরুত্ব দিতে হবে ।প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে তাদের ।মোদির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে তিনি বলেন ভোটের  সময় রাজ্ ধর্ম পালন করা হয়নি ।অশান্ত মনিপুরে কেন একবার ও প্রধানমন্ত্রী গেলেন না ? সেই নিয়ে বার বার প্রশ্ন তুলছে বিরোধীরা,তিনি বার্তা দেন মনিপুরে হিংসার বাতাবোরন শেষ করতে হবে ।   ...
Sampadak

সোমবার সারা পশ্চিমবঙ্গের দহন জ্বালা কোথায় কত ছিল

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে সারা সোমবার বিভিন্ন জেলা তে তাপমাত্রা বিভিন্ন রূপ ছিল ,১) পানাগড় ৪৪.৯ ২) কুলিকুন্ডা -৪৪.৬ ৩) পুরুলিয়া -৪৩.৩ ৪) বাঁকুড়া -৪২.৬ ৫) মেদিনীপুর -৪১.৫ ৬) ব্যারাকপুর - ৪০.৬ ৭) দমদম -৩৮.৫  ৮) আলিপুর -৩৭.৬। এই সব তাপমাত্রা সেলসিয়াসে মাপা হয়েছে ।   ...
Sampadak

বৃষ্টির আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের তরফে  বলা হয়েছে আগামী শুক্রবার থেকে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা তে শুরু হবে বৃষ্টি চলবে আপাতত আগামী রবিবার অব্দি । প্রবীণ আবহাওয়াবিদ দের  অনেকের মত ,বর্ষা ঢোকার আগে অন্তত ৪৮ ঘন্টা কোনো এলাকার অনেকাংশ জুড়ে বৃষ্টি হয় ,ম সেই হিসাবে চলতি হপ্তা  তে গাঙ্গেয় বঙ্গে বর্ষা ঢোকার  ঘোষণা হতে পারে ।   ...
Sampadak

৭২ জন শপথ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সভাতে

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২৪ ঘন্টা মত  সময় নিলেন প্রধানমন্ত্রী দফতর বন্টন  করতে , লোকসভা  ভোট আসন কমে যাওয়া তে পরীক্ষা নিরীক্ষার কোনো ঝুঁকি নিলেন না তিনি । স্বরাষ্ট্র ,প্রতীক্ষা ,অর্থ ও বিদেশ মন্ত্রকের মন্ত্রীরা সব একই রইলো ।বাংলা থেকে দুই জন প্রতিমন্ত্রী হলেন ,১) শান্তনু  ঠাকুর  [জাহাজ বন্দর ও জলপথ ] ২) সুকান্ত মজুমদার [ শিক্ষা ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ]।   ...
Sampadak

আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন

Updated : 06/11/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দেশ জুড়ে ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন ।অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার  চার বিধানসভা কেন্দ্র ১) রায়গঞ্জ ২) রানাঘাট দক্ষিণ ৩) মানিকতলা ৪) বাঘদার ভোট হবে আগামী ১০ জুলাই ,ফল ঘোষণা হবে ১৪ জুলাই ,মনোনয়ন জমা দেওয়ার  শেষ দিন ২১ সে জুন । এই উপ নির্বাচন গুলিতে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১১ জুন )

Updated : 06/11/2024, IST

মেষ - প্রচুর চেষ্টার পরে সাফল্যের  বৃষ -পরশ্রী কাতর সহকর্মি  থেকে সাবধান  মিথুন - পরিবারের সকল কে একমত করে কাজ করা সম্ভব নয়  কর্কট - কর্মস্থলে অশান্তি বাড়তে পারে  সিংহ - শত্রুরা আপনাকে বিব্রত করার চেষ্টা করবে  কন্যা - দুর সময়ে বন্ধুর সাহায্য চেয়ে বিদ্রুপ  তুলা - নামি সংস্থা তে কাজের সুযোগ আসবে  বৃশ্চিক - ব্যবসা সম্প্রসারণের চেষ্টা বাঁধা  প্রাপ্ত হবে  ধনু - লটারি থেকে প্রাপ্তির সুযোগ আছে  মকর - বহুদিন পুরোনো আশা পূরণ হতে পারে  কুম্ভ - মুখ মন্ডলের পীড়া  তে কষ্ট পাবেন  মীন - ভবিষ্যৎ ভেবে চলা দরকার  ...
Sampadak

মেট্রো চালাতে ব্যাটারির সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেট্রোতে বিদ্যুতের যোগান নিরবিচ্ছিন্ন রাখতে বিশেষ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করে ট্রেন চালানোর পরিকল্পনা আগেই জানিয়েছিল,কর্তৃপক্ষ ।চলতি বছরে তাইওয়ানের একটি সংস্থা কে কাজের বরাত দেওয়া  হয়েছে ,চুক্তির শর্ত মেনে দেশেই  ও লিথিয়াম আয়রন ব্যাটারির উৎপাদন করবে তারা ।এই পরিকল্পনার আওতায় প্রথমে আসবে উত্তর দক্ষিণ মেট্রো সেন্ট্রাল স্টেশনে  তৈরি  হবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরির কাজ ।   ...
Sampadak

বাইপাসে ঝুঁকি এড়াতে তৈরি হবে আরো দুটি ভূগর্বস্ত পথ

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেএমডি এ কর্তৃপক্ষ জানান বাইপাসের পথচারিদের ঝুঁকি এড়াতে  তৈরি  হচ্ছে দুটি ভূগর্ভস্থ পথ ।প্রথম টি তৈরি  হবে উত্তর পঞ্চানন গ্রাম তৃণমূল ভবনের কাছে ,আর দ্বিতীয় টি তৈরী হবে সত্যজিৎ রায় ফিল্ম এণ্ড  টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান গেটের কাছে ।আগামী দুর্গাপূজা তে তৈরি  হয়ে যাবে সেটি ।   ...
Sampadak

কাতারের বিরুদ্ধে অধিনায়ক হবেন গুরপ্রীত সিংহ

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুনীল ছেত্রীর অবসরের পরে , ভারতীয় দলের কোচ ইগোর স্টিমাছ  গুরপ্রীত সিংহ সাঁধু  কেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সপে দেন । বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে  তৃতীয় পর্যায়ে খেলতে হলে আগামীকাল কাতারের বিরুদ্ধে জেতা  ছাড়া আর কোনো পথ খোলা নেই ভারতের কাছে ,ইগোর বলেন ভারতের হয়ে ৭১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গুরপ্রীত এবং তার দেশ কে নেতৃত্ব  দেওয়ার  অভিজ্ঞতা আছে ।   ...
Sampadak

আকাশ এয়ারের পরিকল্পনা

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ ও দক্ষিণ পুর্ব  এশিয়ার বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক উড়ানের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করছে আকাশ এয়ার । গতকাল এক সাখ্যাত্কারে এর অন্যতম প্রতিষ্ঠাতা আদিত্য ঘোষ জানান , মাত্র দুই বছর আগে তারা পরিষেবা শুরু করলেও তারা মুনাফা করার লক্ষে এগিয়ে চলেছেন ,তাদের হাতে রয়েছে ২৪ টি বিমান ও ৪০০০ কর্মী ।   ...
Sampadak

হারা ম্যাচ জিতলো ভারত বুমরাহ কেরামতিতে

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নিউইয়র্কের মাঠে বিশ্বকাপের টি ২০ লীগের খেলা তে টসে  হেরে ভারত প্রথমে ব্যাট করে তোলে ১৯ ওভারে ১১৯ রান । পন্থ  করেন ৪২ রান ,জবাবে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১২০ রান ।খেলা ঘুরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ জাদু স্পেল  ১৪ রানে তিন উইকেট নিয়ে তিনি ম্যান অফ  দি ম্যাচ হন ,তাকে যোগ্য সহযোহিতা করে হার্দিক পান্ডিয়া  তিনি ২৪ রানে দুই উইকেট নেন ।   ...
Sampadak

বাংলা পেলো কেন্দ্রে দুই প্রতিমন্ত্রী

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নরেন্দ্র মোদির মন্ত্রীসভা তে উত্তরবঙ্গ  এবং দক্ষিণ বঙ্গ  মিলিয়ে দুই প্রতিমন্ত্রীর স্থান হলো ।উত্তর বঙ্গের  বালুরঘাটের সাংসদ  এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কে প্রতিমন্ত্রী করা হয়  এবং দক্ষিণ বঙ্গের মতুয়া গড়ের  এইবারের বনগাঁর সাংসদ  এবং গত বারের মন্ত্রী শান্তনু  ঠাকুর কেও এই বারে  মন্ত্রী করা হয় । তৃণমূল কটাক্ষ করে বলে "বিজেপির হাফ প্যান্ট  মন্ত্রী ছাড়া  আর কিছুই জুটছে না "।     ...
Sampadak

প্রধানমন্ত্রী সহ ৭২ জন শপথ নিলেন

Updated : 06/10/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ  ৭২ জন শপথ নেন ,জোট সঙ্গী দের  বার্তা দিয়ে ৫ টি কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী দুটি স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং চারটি প্রতিমন্ত্রীর পদ দেওয়া  হয় জোট শরিকদের । যেই ৭২ জন শপথ নেন তার মধ্যে জোট শরিক  দের  ১১ জন মন্ত্রী ছিলেন ,কিন্তু এনসিপির অজিত পাওয়ার ঘোষ্ঠী  প্রফুল্ল প্যাটেল  স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দিতে চেয়েছিলো বিজেপি ,কিন্তু তিনি তা নিতে চান নি ।   ...
Sampadak

অল্পের জন্য বেছে গেলো মুম্বাই বিমাবন্দরে দুটি বিমান

Updated : 06/09/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে একই রানওয়েতে   পর পর দুটি বিমান  উঠতে দেখে চমকে ওঠে দেশবাসী ,সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিও টি । তাতে দেখা যাচ্ছে একটি সবে উড়ানের জন্য প্রস্তুতি নিয়েছে আর সঙ্গে সঙ্গে রান ওয়ে  তে  নামছে আরো একটি বিমান প্রথম বিমানটি এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটি ইন্ডিগোর । মনে করা হচ্ছে কোনো একটি বিমানের পাইলট এটিএসের নির্দেশ অমান্য করেছে ।   ...
Sampadak

প্রধানমন্ত্রীর হাতে থাকলো কোন কোন দফতর

Updated : 06/09/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ ৯ জুন তৃতীয় বারের জন্য শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ,জানা যাচ্ছে তার সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন গোটা ৩০ সাংসদ ।জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী সভা শপথ নেবে ।আজ সন্ধ্যা ৭-৮ টা  অব্দি শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে রাষ্ট্রপতি ভবনে ,বিভিন্ন শরিকদের চাপ থাকা সত্ত্বেও বিজেপি নিজের হাতে চারটি মন্ত্রক স্বরাষ্ট্র ,প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র এই ছাড়াও  রেল ,শিক্ষা ,সড়ক ও পরিবহন ,আইন ,তথ্য প্রযুক্তি ,ইস্পাত ,কয়লা ও বেসামরিক বিমান চলাচল নিজেদের হাতেই রাখতে চলেছে বিজেপি ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১০ জুন)

Updated : 06/10/2024, IST

মেষ - ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ না করাই  ভালো  বৃষ - উদ্যোগী হলে পরিচিতি বাড়বে  মিথুন - প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথা বার্তা শুরু  কর্কট - গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি  সিংহ - অন্যের মন  সহজে বোঝাই আপনার সাফল্য  কন্যা - সন্তানের সঙ্গে মনান্তরে দূরত্ত্ব বেড়েই চলবে  তুলা - নিজের কাঁধে  সব কাজের দায়িত্ব নেবেন না  বৃশ্চিক - কথা বার্তা সংযত ভাবে বলা ভালো  ধনু - কারো  কোনো কথা অস্বস্তি বাড়াতে পারে  মকর - সৃষ্টিশীল কাজের সাফল্য আর্থিক মলমের কাজ করবে  কুম্ভ - কেনা বেচার ক্ষেত্রে কথা বার্তা বেশি দুর এগোবে না  মীন - লোভনীয় প্রস্তাব পেলেও সংস্থা পরিবর্তন করা ঠিক নয়  ...
Sampadak

কলকাতার আকাশ মেঘাছন্ন হতে পারে বৃষ্টি

Updated : 06/09/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার আকাশ সকাল থেকেই মেঘাছন্ন ও গুমোট হয়ে আছে,আপাতত যা পূর্বাভাস তাতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ এবং সর্বনিম্ন ৩০ ডিগ্রি ।আকাশ আংশিক মেঘাছন্ন থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে ।চিৎিসকেরা এই সময় ভাইরাল সংক্রমণ যথা ডেঙ্গি  ,ম্যালেরিয়া ,জ্বর,শর্দি  কাশি ও ভাইরাল উপসর্গ থেকে বাঁচতে বেশ কিছু সতর্ক বার্তা দিয়েছে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------