বাছাই খবর

Sampadak

বাড়লো বিদেশী মুদ্রার ভান্ডার

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : গত ১২ জানুয়ারী শেষ হওয়া  সপ্তাহে ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ১৬৩.৪ কোটি ডলার  বেড়েছে ।রিজার্ভ  ব্যাঙ্কের  হিসাবে,এই মুদ্রার ভান্ডার বেড়ে এসে দাঁড়ালো  ৬১,৮৯৩.৬০ কোটি  ডলারে ,উল্লেখ্য মুদ্রা ভান্ডার কমে ছিল ৫৮৯ কোটি ডলারে ।   ...
Sampadak

রাম লালার স্নানে ব্যবহার করা হবে সুন্দরবনের মধু

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : আগামীকাল অযোধ্যা তে রামমন্দির উদ্বোধন উপলক্ষে রাম মূর্তির স্নানে ব্যবহার করা হবে ঘি ,মধু ও ডাবের জ্বল ।মধু সংগ্রহের জন্য পাথর প্রতিমার বাসিন্দা হরিপদ মণ্ডল সুন্দরবনের জঙ্গল ঘুরে মোট ১০১ কেজি মধু সংগ্রহ করেছিলেন ,গত শুক্রবার তার ছেলে গোকুল সেই মধু নিয়ে পৌঁছে গেছেন অযোধ্যা তে । বিজেপি সংসদ দিলীপ ঘোষের সহযোগিতায় এই কাজটি করতে পেরেছেন এবং তার পাঠানো মধু কাজে আসবে  ভেবে আনন্দিত হচ্ছেন ।   ...
Sampadak

২২ সে জানুয়ারি শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ নিয়োগ

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : আগামীকাল রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মিছিলের ডাক  দিয়েছেন রাজ্য বিজেপি  চিত্তরজ্ঞন এভেন্যুয়ের  উপরে অবস্থিত রাম মন্দির থেকে ,পাশাপাশি তৃণমূল দল  ডাক দিয়েছে সংহতি  মিছিলের হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান অব্দি ,তার পর সভা হবে ময়দানে ।সেই জন্য শান্তি  বজায়  রাখতে রাজ্যের ৫২০০  প্রশিক্ষণ রত  জেলা ও কমিশনারেটে পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে ৯০০ জন মহিলা কনস্টেবল ,বিভিন্ন রেল স্টেশনে অতিরিক্ত রেল পুলিশ  মোতায়েন  করার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে রেল পুলিশ  কে অনুরোধ  করা হচ্ছে ।   ...
Sampadak

বন্ধ করে দেওয়া হলো বিজেপি পন্থীদের দের সংগীত মেলা

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : বিজেপি নেতা জিতেন্দ্র  তিওয়ারির নেতৃত্বে কালচারাল  এবং লিটারারি ফোরাম অফ বেঙ্গল  রাজ্যসরকারের সংগীত মেলার পাল্টা  বঙ্গ  সংগীত উৎসবের আয়োজন করেছিল ,কলকাতার প্রিন্সেপ ঘাটে  কিন্তু কলকাতা পুলিশ  অনুমতি না দেওয়া  তে ওই অনুষ্ঠান করা যায়নি ।দায়িত্ব প্রাপ্ত নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন ,পুলিশ এই মেলা আটকে দেওয়া  তে দূর  দূরান্ত থেকে যে শিল্পীরা এলো তারা কি করবে ।   ...
Sampadak

বিশ্ব ভারতী আগামী ২২ সে জানুয়ারি ছুটি ঘোষণা করলো

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : গত শুক্রবার বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি জারি করে জানান আগামী ২২ সে জানুয়ারী বিশ্ব বিদ্যালয়  অর্ধ  দিবস ,সব বিভাগ ও কার্যালয় বন্ধ থাকবে ,কিন্তু জরুরি পরিষেবা খোলা থাকবে । বিশ্ব বিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ,তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।   ...
Sampadak

রাম মন্দির উপলক্ষে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা

Updated : 01/21/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :অযোধ্যার রামমন্দিরে রাম  লালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে উত্তর ও মধ্যে ভারতে যে উন্মাদনা তৈরি  হবে তা নিয়ে  বিজেপির  কোনো সংশয় নেই ,তবে চিন্তা তে রেখেছে পশ্চিমবঙ্গ  সহ  পূর্ব ভারতের রাজ্য ও দক্ষিণ ভারত ।পশ্চিমবঙ্গের মানুষ কে রাম  আবেগের  সঙ্গে জড়িয়ে  দিতে প্রধানমন্ত্রী গতকাল তার এক্স হ্যান্ডেলে মন জপ নাম শ্রী রঘুপতি রাম ,পায়েল করের লেখা এই গানটি  এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২১ সে জানুয়ারি )

Updated : 01/21/2024, IST

মেষ - অস্থি সন্ধি সমস্যা ভোগাবে  বৃষ - দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসবে  মিথুন - সন্তানের সঙ্গে তিক্ততার সৃষ্টি হতে পারে  কর্কট - ভ্রমণে অযথা হয়রানি ও অর্থব্যয়  সিংহ - কোনো প্রিয়জনের সাফল্য খুশি অনুভব করবেন  কন্যা - কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দেবেন  তুলা - নৃত্যগীত ও চারুকলা শিল্পে বুৎপত্যি  বৃশ্চিক - সপরিবারে তীর্থ ভ্রমনের চিন্তা  ধনু -কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত  মকর - অনেক জটিলতার মধ্যে দিয়ে কর্মে উন্নতির ইঙ্গিত  কুম্ভ - দেওয়া  -নেওয়া  নিয়ে আত্মীয়দের সাথে মনোমালিন্য  মীন -সাহসী মনোভাবের জন্য প্রশংসা পাবেন  ...
Sampadak

আজ অনূর্ধ ১৯ বিশ্বকাপে ভারত মুখোমুখি বাংলদেশের

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  আজ ভারতীয় সময় ১টা  ৩০ মিনিটে অনুর্ধ  ১৯ বিশ্বকাপে ভারত মুখোমুখি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার মাঠি তে ।ভারতের অধিনায়ক উদয় সাহারণ বলেন ,বাংলদেশ কে খাটো নজরে দেখছি না ,ওরা  যথেষ্ট শক্তিশালী ও পরিণত দল ।আমরা দক্ষিণ আফ্রিকার সাথে মানিয়ে নিয়েছি , এবং আমাদের স্বাবাভিক খেলা খেলবো ।   ...
Sampadak

এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা করলো কংগ্রেস ও

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  গতকাল কংগ্রেস সভাপতি খাড়গে , এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা করে  চিঠি লেখেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের  নেতৃত্বধীন উচ্চপর্যায়ের কমিটি কে ।উল্লেখ্য তৃণমূল সিপিএম ও ডিএমকে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে ।বিরোধ দল  গুলির বক্তব্য লোক সভা ও রাজ্য গুলির বিধানসভার নির্বাচন এক সঙ্গে করার প্রস্তাব এ  গণতান্ত্রিক এবং সংবিধানের পরিপন্থী ।   ...
Sampadak

রেশন দুর্নীতি নিয়ে ইডি দ্বারস্থ হতে চলেছে রিসার্ভ ব্যাঙ্কের

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ইডি  কর্তৃপক্ষ রেশন বন্টন দুর্নীতিতে ২০ হাজার কোটি টাকা বিদেশী মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে বিদেশে পাচার হয়েছেন বলে দাবি করছেন ।তারা এই বিষয়ে রিসার্ভ ব্যাঙ্কের  দ্বারস্থ হতে চলেছেন । তদন্তে উঠতে আসা সব নথি ও তথ্য রিসার্ভ  ব্যাঙ্ক কে দেওয়া  হবে ।ইডি র দাবি ধৃত শঙ্কর  আঢ্য বিদেশী মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে টাকা বিদেশে পাচারের ক্ষেত্রে  ভুঁয়ো  ও জাল নথি ব্যবহার করেছিল ।   ...
Sampadak

সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগান কে হারালো পিছিয়ে পরে

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গতকাল ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপের গ্রুপ লীগের খেলাতে  ইস্টবেঙ্গল হারালো মোহন বাগান কে ৩-১ গোলে ।খেলার ১৭ মিনিটে মাথায় পেট্রেটসের কর্নার ডান  পায়ে ফ্লিক করে মোহনবাগান কে জয় এনে দেন হেক্টর । ২৪ মিনিটের মাথায় ,পেনাল্টি  বক্সের মাথা থেকে গোলার  মতে  শটে  ১-১ করে ক্লেইটন ,প্রথম অর্ধের ফলাফল ১-১ থাকে ।৬৩ মিনিটের মাথায় ২-১ করেন নন্দ ,এবং ৮০ মিনিটের মাথায় ঝলসে ওঠেন ক্লেইটন ,হিজাজীর  হেড মোহনবাগানের গোলকিপারের বুকে লেগে বেরিয়ে আসলে  তা গোলে  পাঠান ক্লেইটন  ফলাফল ৩-১।   ...
Sampadak

পূর্ব রেলের চাপা খানা বন্ধের নির্দেশ কে ঘিরে বিক্ষোভ

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  হাওড়া  তে অবস্থিত ১৭০ বছর পুরোনো ছাপাখানা ২২ জানুয়ারী থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে পূর্ব রেল ।২৯১ কর্মী কে নিয়ে চলা এই ছাপাখানা মাত্র ৫ দিনের নোটিশে বন্ধের নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রেলের কর্মী সংগঠন গুলি ।উল্লেখ্য ,রেল মন্ত্রী রাজ্যসভা তে ডিসেম্বর মাসে ছাপাখানা গুলি সচল থাকার কথা জানিয়েছিল ।   ...
Sampadak

প্রস্তুতি শুরু হলো গদর ৩ তৈরির কাজ

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউড সূত্রের খবর ,গদর  ২ তুমুল সাফল্যের পরে পরিচালক অনিল শর্মা ইতিমধ্যেই গদর  ৩ প্রাথমিক খসড়া তৈরি  করে ফেলেছেন ।তারা সিংহ রূপে আরো একবার পর্দায় ফিরতে  চলেছেন সানি দেওল ।ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্প টি ২০২৫ সালে শুটিং শুরু হবে ।   ...
Sampadak

বাংলাতে জোট হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে না

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তৃণমূল নেত্রী দলীয় বৈঠকে স্পষ্ট  বার্তা দিয়েছেন যে ,রাজ্য তিনি কংগ্রেস কে দুটি  আসন দিতে চেয়েছিলেন ,কিন্তু কংগ্রেস তাতে রাজি না হওয়াতে একক লড়াই  ছাড়া  কোনো রাস্তা খোলা দিচ্ছেন না তিনি ।দলীয় সূত্র খবর রাজ্যের নেতাদের তিনি ৪২ টি আসনেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন ।   ...
Sampadak

রাম মন্দির নিয়ে প্রচারে মোদীর সাথে টক্করে যোগী

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার ১২ টা  বেজে  ২০ মিনিটে রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই দিন প্রচারের আলোর গোটা  টাই  পড়বে  তার উপরে ।বিশেষজ্ঞদের মতে  এই হাওয়া রামমন্দির নিয়ে তাকে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে সুবিধা করে দেবে ।তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দিন্  রাত  পরিশ্রম করছেন,রাম মন্দিরের সাফল্যের জন্য ।বার্তা স্পষ্ট রামমন্দির  যতটা  মোদির ততটা যোগীর ।   ...
Sampadak

সুপ্রিম কোর্ট খারিজ করলো অভিষেকের আর্জি

Updated : 01/20/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ,অভিজিৎ গাঙ্গুলির দেওয়া  রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে , তা প্রত্যাখ্যান করে শীর্ষ আদালতের রেজিস্টার ,জুডিশিয়াল লিস্টিং ।তাদের তরফে বলা হয় , এই আবেদনের কোনো যুক্তিকতা দেখা যায়নি ।আর্জি দাখিলের নামে  যেই ভাবে রায়ের পুনর্বিবেচনা চাওয়া হয়েছে তা আইনে অনুমোদিত নয় ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২০ জানুয়ারি )

Updated : 01/20/2024, IST

মেষ - কর্মউন্নতির সম্ভাবনা  বৃষ - চিন্তা না করে কোনো কাজ করবেন না  মিথুন - ব্যবসা তে বিড়ম্বনা বাড়তে পারে  কর্কট - তুচ্ছ কারণে বন্ধুর সঙ্গে মনান্তর  সিংহ -মাতৃকুল থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা  কন্যা - মৌলিক চিন্তা ভাবনা রূপায়ণে কর্মে উন্নতি  তুলা - ভালো কাজে প্রতিদানে উপহাস জুটবে  বৃশ্চিক -কর্মস্থলে অকারণ বিবাদ বিতর্ক  ধনু - নতুন পরিকল্পনা তে হটাৎ বাঁধা  আসবে  মকর -অতিরিক্ত পরিশ্রমে শরীর ও মনের উপর প্রভাব পড়বে  কুম্ভ - বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি  মীন - অতিরিক্ত উচ্চাভিলাষ গোপন না রাখতে পারলে বিপদ  ...
Sampadak

দূষণ নিয়ন্ত্রণ নিয়েও ফের মামলা দায়ের

Updated : 01/19/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : বাঘজোলা  ও কেষ্টপুর খালের দূষণের অবস্থা দেখে শত:প্রনোদিত হয়ে মামলা করেছিল , জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ ।খালের দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দেওয়ার  পরেও মামলার নিস্পত্তি হয় ২০২২ সালে ,কিন্তু খালের পরিস্থিতি বিন্দু মাত্র পরিবর্তন না হওয়াতে পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চে  ফের মামলা শুরু হয়েছে ,যার প্রথম শুনানি হলো বৃহস্পতিবার ।   ...
Sampadak

টোটা আবারো ফিরে আসছেন বাণিজ্যিক ছবিতে

Updated : 01/19/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : টোটা  রায়চৌধুরী বাণিজ্যিক ছবি শপথ ২ তে  অভিনয় করতে চলেছেন ,ইন্সপেক্টর রণদীপ  রায়ের চরিত্রে পরিচালক  রাজা চন্দ্রের নেতৃত্বে ।পরিচালক বলেন ২০১৫ শালের  শপথের সাথে এর কোনো মিল নেই,তবে নির্ভীক পুলিশ  অফিসারের চরিত্রে আছেন টোটা  আর তার স্ত্রীর চরিত্রে আছেন পিয়ান সরকার ।   ...
Sampadak

কোল ইন্ডিয়া দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে

Updated : 01/19/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল কেন্দ্রীয় মন্ত্রী সভার আর্থিক বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ,৫৬০৭ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে কোল ইন্ডিয়ার দুটি শাখা সংস্থা সাউথ ইন্টার্ন কোলফিল্ডস  এবং মহানদী কোলফিল্ডসের সাহায্যে ,২২৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি টপ্ বিদ্যুৎ কেন্দ্র তৈরি  করা হবে ।তার জন্য  ষোড়শ  অর্থ কমিশনে  তিনটি অফিসার স্তরের,পদ তৈরি  করা হয়েছে ।    ...

ফিডব্যাক

যোগাযোগ

------