বাছাই খবর

Sampadak

সোনা বন্ডের দাম নির্ধারিত করলো কেন্দ্রীয় সরকার

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  চলতি অর্থ বর্ষে সোনা বন্ডের  দাম প্রতি গ্রাম  ৫৯২৬ টাকা তে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় সরকার । যা  কেনার জন্য  সোমবার থেকে আবেদন করা যাবে ,ইস্যু  খোলা থাকবে ৫ দিন ,২৭ জন প্রাপকদের নাম চূড়ান্ত হবে ।অনলাইনে আবেদন জানালে  এবং ডিজিটাল  পদ্ধতি তে দাম মেটালে প্রতি গ্রামে  ৫০ টাকা করে ছাড়  মিলবে । ...
Sampadak

আজ আন্ত মহাদেশীয় কাপ ফাইনাল হবে কলিঙ্গ স্টেডিয়ামে

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয়  সমর্থক দের  মনে আশা ভুবনেশ্বরের মাঠে লেবানন কে হারিয়ে কাপ  জিততে পারবে কি ভারত ।ফিফা তালিকা তে ভারতের স্থান ১০১ এবং লেবানন ৯৯ তম  স্থানে আছে । ইগোরের চিন্তা ভারতের  গোল  নষ্টের প্রবণতা ।তিনি বলেন |যে কোনো মূল্যে গোল  মিস রুখতে হবে ।ইতিহাস বলছে লেবাননের ফুটবলারদের শারীরিক উচ্চতার বিরুদ্ধে লড়াই ।১৯৭৭ সালে  ভারত লেবানন কে হারিয়েছিল । ...
Sampadak

ফাইনালে উঠলেন সাত্বিক ও চিরাগ জুটি

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :   ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা তে ফাইনালে উঠলেন সাত্বিক ও চিরাগ শেট্টি ।সেমিফাইনালে  তারা হারালেন দক্ষিণ কোরিয়ার অবাছাই  কাং  এবং সেং  জুটিকে ১৭-২১,২১-১৯ এবং ২১-১৮ ফলাফলে । ফাইনালে  তাদের লড়াই দ্বিতীয় বাছাই আরন চিয়া  এবং উই  ইক সোরের বিরুদ্ধে ।এইচ এস প্রণয় হেরে দেন সেমী ফাইনালে । ...
Sampadak

পঞ্চায়েত নিয়ে রাজ্য ও রাজ্যনির্বাচন কমিশন শীর্ষ আদালতে

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্ট  কেন্দ্রীয়  বাহিনীর নিয়োগের নির্দেশ দিয়েছে ।তার বিরুদ্ধে রাজ্য ও নির্বাচন কমিশন শীর্ষ আদালতে গিয়েছে । আগামীকাল সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি ,জানানো হতে পারে । সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হবে । এই ব্যাপার আঁচ করেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট  দাখিল করেছেন বিরোধী নেতারা । ...
Sampadak

পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে তৃণমূল কে টেক্কা দিলো বিজেপি

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরের ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন ৫০২৫ টি ,মোট মনোনয়ন জমা  পড়েছে ১৭,৭৯১ টি । বিজেপির  হয়ে মনোনয়ন পেশ করা হয়েছে ৫৮৩১ টি । তৃণমূলের হয়ে মনোনয়ন পেশ করা হয়েছে ৫৬৮৮ টি ।সংখ্যা দিক  দিয়ে ঘাসফুলের  থেকে পদ্য শিবির কিছুটা হলেও এগিয়ে আছে । ...
Sampadak

সুব্রত বক্সী পদত্যাগ করতে চাইলেন

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল  কালীঘাটে  কোর  কমিটি তে  মমতা ব্যানার্জির  উপস্থিতি তে  রাজ্য তৃণমূল সভাপতি শারীরিক কারণে ওই পদ  থেকে অব্যাহতি  চাইলেন । শরীর  ভালো  নেই   ভবানীপুরের অফিস  ও তৃণমূল  ভবন  ছাড়া  আর কোথাও  যাতায়াত করতে পারি  না ।তাই তিনি তার জায়গায় অভিষেক কে চেয়েছেন ।তৎক্ষণাৎ  মমতা তার ওই আর্জি খারিজ করেন । ...
Sampadak

রাজ্যপাল ক্যানিং সফরে গেলেন

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্যানিং  সফরে গেলেন পঞ্চায়েত  মনোনয়ন কে নিয়ে যে হিংসা  তা প্রতক্ষ করতে ।পরিস্থিতি  খতিয়ে  উন্মত্ত  জনতার শাসন  চলছে চলছে  ক্যানিং য়ে ।কিছু  জায়গায়  সন্ত্রাস  এবং গণতন্ত্র  কে হত্যা  করা হয়েছে ।কথা দিচ্ছি  মানুষের গণতন্ত্রের অধিকার যাতে প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করবো ,পঞ্চায়েত অশান্তি নিয়ে কন্ট্রোল রুম খুলেছে রাজ্যপাল ,রাজভবনে । ...
Sampadak

কালীঘাটে তৃণমূলের পঞ্চায়েত নিয়ে বৈঠক

Updated : 06/18/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কালীঘাটে পঞ্চায়েত নিয়ে তৃণমূলের কোর  কমিটির বৈঠক বসে সেইখানে  দল  কে বার্তা দেয়  নেত্রী যে পঞ্চায়েত নির্বাচনের আগে ৫০ জনের একটি নেত্রীস্থানীয় দল  গঠন করে বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে প্রচার করতে হবে । তৃণমূলের মহিলা মোর্চা কে কোন প্রতিরোধ এলে আগে দাঁড় করিয়ে দিতে হবে । এই ছাড়া সব্যসাচী দত্ত  কে ভাঙ্গর পঞ্চায়েত নির্বাচনে  দেখভালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া  হবে । ...
Sampadak

আজকের রাশিফল ( ১৮ জুন )

Updated : 06/18/2023, IST

মেষ -ভ্রমণের চিন্তা  বাতিল    বৃষ -নাক কান  ও গলার সমস্যা ভোগাবে    মিথুন - বন্ধু নির্বাচন নিয়ে সতর্ক হন    কর্কট - অস্থি সন্ধির সমস্যা ভোগাবে    সিংহ - কর্মস্থলে ক্রমাগত জটিলতা বাড়বে    কন্যা -তলপেটের সমস্যা তে দুর্ভোগ    তুলা - অপ্রিয় সত্যকথা না বলাই ভালো    বৃশ্চিক - অজ্ঞতার কারণে ভুগতে হবে    ধনু -মাতৃকুল থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা    মকর -কর্মস্থলে দুঃসাহসিক সিদ্ধান্ত  নেবেন না    কুম্ভ -শারীরিক সমস্যা বেগ দেবে    মীন -পিতা  মাতার সঙ্গে মনোমালিন্য বাড়বে  ...
Sampadak

মোহনবাগানের টেকনিকাল ডিরেক্টর হতে পারে হাবাস

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মোহনবাগানের তরফে ঘোষণা করা হয় যে আন্তোনিও লোপেজ হাবাদ ফায়ার আসছেন মোহনবাগানের টেকনিকাল ডিরেক্টর হিসাবে ।মূল  দলের পাশাপাশি বিভিন্ন বয়েস ভিত্তিক দলের পরামর্শ দাতার  ভূমিকা পালন করবেন হাবাস ।উচ্ছসিত হাবাস বলেন কলকাতা তে ফিরতে পেরে আমি খুব খুশি কারণ আমার কোচিং জীবনের সেরা সময়    ...
Sampadak

ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় জুটি

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে উঠলেন সাত্ত্বিক চিরাগ শেট্টি জুটি ।পাশাপাশি ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন এইচ এস প্রণয় । সেমিফাইনালে  উঠতে গিয়ে সাত্বিক চিরাগ জুটি হারান ,প্রতিযোগিতার শীর্ষ বাছাই  আলফিয়ান এবং রিয়ানের জুটিকে ২১-১৩,২১-১৩ ফলাফলে ।এখন ভারতের আশা প্রণয় ও সাত্বিক চিরাগ জুটি । ...
Sampadak

আমেরিকা থেকে প্রিডেটর ড্রোন কিনবে ভারত

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিরক্ষা  ক্রয় পরিষদ  সবুজ সঙ্কেত  দিয়েছেন আমেরিকা থেকে ৩১ টি অস্ত্র  যুক্ত প্রিডেটর  ড্রোন কেনার । তার মধ্যে ১৫ টি ড্রোন পাবে নৌবাহিনী  আর বাকি ৮ টা  করে ড্রোন যাবে ভারতীয় স্থল সেনা ও বায়ুসেনার দখলে । প্রধানমন্ত্রীর আসন্ন আমেরিকা সফরে  ওই  ড্রোন কেনার বিষয়ে ঘোষণা হতে চলেছে । ড্রোন গুলোর তেলের ট্যাঙ্কারের  আয়তন বিপুল  হওয়াতে  তারা টানা ৪০ ঘন্টা উঠতে পারে । ...
Sampadak

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে বিবৃতি

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির রিপোর্ট থেকে জানা যাচ্ছে ,গত মাসে রাশিয়া তেলের  ৮০% কিনেছে ভারত ও চীন । রিপোর্ট বলছে, ভারত দিনে প্রায় ২০ লক্ষ  ব্যারেল  তেল কিনেছে রাশিয়া থেকে যা এপ্রিল লের  থেকে ১৪% বেশি ।চীনের ক্ষেত্রে তা  এসে দাঁড়িয়েছে ২২ লক্ষ্য  ব্যারেলে ।এজেন্সির মতে  আগামী কয়েক বছরের  মধ্যে তেলের চাহিদা তে পড়শী দেশ চীন কেও চাপিয়ে যাবে  ভারত । ...
Sampadak

বিপর্যয় তছনছ করে দিলো কচ ও সৌরাষ্ট্রের উপকূল

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গত ১৫ জুন রাতে গুজ রাটের  কচ  ও সৌরাষ্ট্রের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় বিপুল গতি নিয়ে তার ফলে প্রবল বৃষ্টি  জোরালো হওয়ার দাপটে  উড়ে গিয়েছে ৫২৪টি গাছ । প্রবল বৃষ্টি তে  ডুবে গিয়েছে কচ্ছের  বেশ কিছু গ্রাম ।বিপর্যয় মোকাবিলা  বাহিনীর ডিজি জানান অনেক আগে থেকেই লোক সরানোর ফলে মৃত্যুর খবর মেলেনি আহত হয়েছে কমপক্ষে ২৩ জন।৯৪ হাজার  বাসিন্দা কে সরানো হয়েছে উপকূল থেকে । ...
Sampadak

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ডাক দিলেন পরিবর্তনের

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী  চন্দ্রশেখর রাও  বলেন  নাগপুরে তার দল  বিআর  এসের  কর্মীদের  উদ্দেশে  বলেন  দেশে  রাজনৈতিক শুন্যতা দেখা দিচ্ছে ,কারণ  ভারতের এখন যে গতি প্রয়োজন তা কেন্দ্রের শাসক  দল  অথবা কংগ্রেস দিতে পারবে না । তার  মতে  জাতীয় স্তরে কর্মসূচির পরিবর্তন প্রয়োজন ।বছরের পর বছর রুটিং বাজেট তৈরি  ও গতানুগতিক পদ্ধতি  তে কাজে বড় পরিবর্তন হওয়া  সম্ভব নয় । ...
Sampadak

বীরভূম নিয়ে বিদায়ী জেলা পরিষদের খেদোক্তি

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বীরভূমের বিদায়ী জেলা পরিষদ সভাপতি ও তৃণমূলের বিধায়ক বিকাশ রায়  চৌধুরী ,গতকাল সাংবাদিকদের সামনে  স্বীকার  করে নিয়েছেন যে  কিছু লোক কিছুক্ষেত্রে অন্যায়  করেছেন ,পাশাপাশি তিনি ও বলেন যে উন্নয়ন যে হয়েছে এই নিয়ে কোনো দ্বিমত নেই ।লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী -স্বাস্থ্য সাথী -খাদ্য সাথী সহ  ৭৪ টি সরকারি প্রকল্পে সরকার মানুষ কে সুযোগ সুবিধা দিচ্ছে । ...
Sampadak

শেষ দিনে মনোনয়ন পেশে ঝড় তুললো তৃণমূল

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সরকারি ভাবে মনোনয়নের শেষ দিন ৮ ঘন্টায়  শাসক তৃণমূল দলের হয়ে মনোনয়ন জমা পড়লো প্রায় ৭৪ হাজারের ও বেশি ।মনোনয়ন পেশের  প্রথম চার দিনে তৃণমূল বিরোধী দের  থেকে অনেক পিছিয়ে ছিল ।বিরোধীরা কটাক্ষ করে বলছেন রহস্যের গন্ধ আছে এই মনোনয়ন ম্যাজিকে ,তৃণমূল বলছে এইটা  আমাদের সাংগঠনিক জোট ।নির্বাচন কমিশন  এর কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না । ...
Sampadak

কেন্দ্রীয় বাহিনী কি আলুভাজা খাওয়ানো হবে

Updated : 06/17/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কাকদ্বীপে পঞ্চায়েত ভোট উপলক্ষে এক জনসভা তে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাহিনী এলে মা বোনেরা হাতা খুন্তি  দিয়ে  আলুভাজা ,ভাত  আলু সেদ্ধ খাইয়ে দেবেন ,বুঝলেন তো ।তিনি আরো বলেন সারা বাংলায়  কেন্দ্রীয়  বাহিনী বলে দিলেন হাই কোর্ট ,এই রাজ্যের মত শান্তিপূর্ণ মনোনয়ন পেশ সারা ভারতবর্ষে আর কোথাও হয়না । ...
Sampadak

আজকের রাশিফল (১৭ জুন )

Updated : 06/17/2023, IST

মেষ -সমস্যার সমাধান হয়ে যাবে     বৃষ - সম্পত্তি নিয়ে আইনি পরামর্শ   মিথুন - বহুমূত্র রোগের  প্রকোপ বৃদ্ধি    কর্কট -বিবাদ  এড়িয়ে চলুন    সিংহ - প্রেমে বাঁধা    কন্যা - বন্ধুকে বিশ্বাস করবেন না    তুলা -দলাদলি এড়িয়ে চলুন    বৃশ্চিক -ব্যয়ের জন্য সঞ্চয়ে টান পড়বে    ধনু - উপহাস  জুটতে পারে    মকর - সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদ    কুম্ভ - পায়ের হাড়  বাড়া তে সমস্যা     মীন -সম্পত্তি নিয়ে ভাইবোনের ঝগড়া  ...
Sampadak

বেইজিং দেখলো মেসির জাদু গোল

Updated : 06/16/2023, IST

নিউস   ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক : গতকাল বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে  অবিশাস্য  ভাবে খেলার ৭৯ সেকেন্ডের মাথায়  পেনাল্টি  বক্সের  বা দিক থেকে বাক খাওয়ানো শটে  গোল  করেন লিও মেসি । একই সঙ্গে ফুটবল জীবনের দ্রুত তম  গোলের  নজির গড়লেন ফুটবল জাদুকর ।৬৮ মিনিটে দ্বিতীয় গোল টি করেন পিৎ জেল্লা ।আর্জেন্টিনা যেতে ২ গোলে । ...

ফিডব্যাক

যোগাযোগ

------