বাছাই খবর

Sampadak

রেপো রেট নিয়ে নতুন সিদ্ধান্ত আর বি আইয়ের

Updated : 10/01/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ছয় সদস্যের মুদ্রানীতি কমিটির বর্তমান মিটিং শুরু হয় ২৯ সে সেপ্টেম্বর যা শেষ হবে ১লা  অক্টোবর ঘোষণার মাধ্যমে । এই কমিটির চেয়ারম্যান আরবি আইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা । এই কমিটি বর্তমান পরিস্থিতি বিষশ্লেষণ করে রেপো রেট অথবা ব্যাঙ্ক গুলিকে ঋণ  দেওয়ার  হার স্থির করে ।এই বৈঠকে স্থির হয়েছে প্রতি ২ মাস পর পর এই কমিটি বৈঠকে বসবে পরিস্থিতি বিচার করতে ,আগামী বৈঠক হবে ৩-৫ ডিসেম্বর ২০২৫,আর পরবর্তী বৈঠক হবে ৪-৬ ফেব্রুয়ারী ২০২৬।   ...
Sampadak

বন্ধ হয়ে গেলো দেশপ্রিয় পার্কের পুজো

Updated : 10/01/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চতুর্থীর পরে অষ্টমী আলোর গোলমালের জন্য ফের বন্ধ হয়ে গেলো দেশপ্রিয় পার্কের  পুজো সাময়িক ভাবে ।সূত্রের খবর মণ্ডপের সব আলো নিভিয়ে দেন ক্লাব কর্তৃপক্ষ । পাশেই ত্রিধারা সম্মেলনির পুজোর জন্য রুট বদলের চেষ্টা করে পুলিশ । এর ফলে তারা আলো বন্ধ করে দেয় । ১৫ মিনিটের জন্য সেটা বন্ধ থাকে ,এর পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে  দর্শনার্থী দের  সাথে খুলে দেওয়া  হয় নির্দিষ্ট রুট ।   ...
Sampadak

নবমীতে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে রাজ্যে

Updated : 10/01/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর নবমী থেকে রাজ্যে দুর্যোগের কথা শুনিয়েছে । জানা যাচ্ছে এই দিন দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া  হয়েছে । আন্দামান সাগরের উপরে নতুন করে তৈরি  হওয়া  নিম্নচাপের জেরে এই দুর্যোগের ঘনঘটা । উত্তর বঙ্গের ছবিটা  একই থাকবে । গভীর রাতে হালকা বৃষ্টি হয় ।   ...
Sampadak

কলম্বো তে মহিলা বিশ্বকাপে ভারত হারালো শ্রীলঙ্কা কে

Updated : 10/01/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল কলম্বো তে মহিলা বিশ্বকাপের খেলাতে ভারত প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ২৬৯ রান । জবাবে শ্রীলঙ্কা  ৪৫.৪ ওভারে ২১১ রান করে সকলে আউট হয়ে যান । ভারতের হয়ে দীপ্তি শর্মা ও আমলজ্যোতি কৌরের জুটি ভারত কে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচায় । ভারত ম্যাচ যেতে ৫৯ রানে ।দীপ্তি কোরের  ৫৩ এবং অমলজ্যোতের  ৫৭ রান করে। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ টি উইকেট নেন ।   ...
Sampadak

মহাঅষ্টমী তে চিত্তরঞ্জন পার্কে আরতি করলেন প্রধানমন্ত্রী

Updated : 10/01/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  মহাষ্টমীর  সন্ধ্যা  তে  প্রধানমন্ত্রী হাজির হলেন চিত্তরঞ্জন পার্ক পুজো মণ্ডপে । বাঙালি অধ্যুষিত এই পুজো মণ্ডপটি  তিনি শুধু ঘুরেই দেখেননি  আরতি ও করেন । এই চিত্তরঞ্জন পার্কের পুজোতে আমি অংশগ্রহণ করেছিলাম। চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সাথে  ওতঃপ্রোত ভাবে জড়িত ।সমাজের ঐক্য এবং প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে  এই অনুষ্ঠানগুলিতে ।সকলের সুখ ও কল্যাণের জন্য আমি প্রার্থনা করছি ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ১ অক্টোবর )

Updated : 10/01/2025, IST

মেষ - মানসিক চাপ বাড়তে পারে  বৃষ - ধৈর্য্য ধরে পরিস্থিতি সামলাতে হবে  মিথুন - চাঁদের প্রভাব আপনার জীবনে ছাপ  ফেলবে  কর্কট- সকাল ১০ টা  থেকে ১১ টা আপনার জীবনের শুভ মুহূর্ত  সিংহ -বিচক্ষণ ভাবে পরিস্থিতি এড়িয়ে চলুন  কন্যা -রাত  ৬ টা  থেকে ৮ টার মধ্যে শুভ কাজ করার জন্য অনুকূল  তুলা - মহাজাগতিক শক্তি আপনাকে আনন্দ করতে সাহায্য করবে  বৃশ্চিক -ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখুন  ধনু - আজ আপনাকে সব বিষয়ে সতর্ক থাকতে হবে  মকর - আপনার আজকের দিনের মূল ভিত্তি হলো আত্মনির্ভরতা  কুম্ভ - আবেগ পূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন  মীন -চাঁদের  বর্তমান অবস্থান আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে  ...
Sampadak

পুজোতে মুক্তি পেতে চলেছে যত কান্ড কলকাতা তে

Updated : 08/03/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিচালক অনিক দত্তের যত কাণ্ড  কলকাতা তে এই পুজোতেই প্রকাশ হতে চলেছে । এই ছবির নায়ক আবির চ্যাটার্জি ।অনিক দত্ত  কে বলা হয় বাংলা ছবির  পাশে দাঁড়ানোর বার্তা আপনি কি দিলেন,জবাবে তিনি বললেন "আমরা ভিখারি নই ,ছবির পাশে দাঁড়ানো অথবা বসার কথা বলবো কেন ,তিনি বলেন আমি বাঙালি ছবি ভালো হলে মানুষ ঠিক দেখতে আসবেন "।   ...
Sampadak

রেল তার কর্মীদের জন্য ৭৮ দিনে পুজো বোনাস ঘোষণা করলো

Updated : 08/03/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন ,রেল প্রায় ১০ লক্ষ্য  ৯১ হাজার নন গেজেটেড কর্মচারীকে ৭৮ দিনের বেতনের সমান বোনাস দেবে । সরকারের এতে খরচ হবে ১৮৬৬ কোটি টাকা ।সর্বোচ্চ বোনাসের পরিমান ১৭,৯৫১ টাকা । তিনি আরো বলেন যে রেল  এই বছর প্রায় ১৬১৫ মিলিয়ন টন  পণ্য পরিবহন করেছে এবং ৭৩০ কোটি যাত্রী পরিবহন করেছে । কর্মচারীরা দ্বিতীয় দফার ডি এ  ঘোষণা না হওয়া তে অসন্তুষ্ট । ...
Sampadak

বাংলাদেশ কে হারিয়ে ভারত পৌঁছে গেলো এশিয়া কাপের ফাইনালে

Updated : 08/03/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দুবাইয়ের মাঠে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ কে পর্যদুস্ত করে ভারত ৪১ রানে জয়ী হলো এবং উঠলো ফাইনালে । ভারতের ব্যাটিং ও ফিল্ডিং য়ের  ব্যর্থতা পুষিয়ে দিলো ভারতীয় বোলার রা ।প্রথমে ব্যাট করে ভারত  ১৬৮ রান করে,অভিষেক শর্মা  ৩৭ বলে ৭৫ রান করে ম্যান ওফ  দি ম্যাচ হন ।জবাবে বাংলাদেশ ১৯.৩ ওভারে  ১২৭ রান করেন । তাদের হয়ে সর্বাধিক রান করেন  সাইফ ৬৯ (৫১) বলে ।   ...
Sampadak

সপ্তাহের শেষে আবারো বৃষ্টির পূর্বাভাষ

Updated : 08/03/2025, IST

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি  হতে পারে ,যা শুক্রবার  পৌঁছে যেতে পারে ওড়িশা  এবং অন্ধ্র উপকূলে । এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে । শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা,বজ্র বিদ্যুৎ -সহ  বৃষ্টি দমকা হাওয়া কলকাতা ও হাওড়া  তে । সপ্তমী ও অষ্টমী তেও  হাল্কা বৃষ্টি নানা জেলা তে ।পঞ্চমী তে কলকাতা হাওড়া  তে বজ্রবিদ্যুৎ সহ  দমকা হাওয়ার আশঙ্কা আছে ।   ...
Sampadak

দুই দিন অতিক্রান্ত এখনো কলকাতার বহু এলাকা জলমগ্ন ও বিদ্যুৎ হীন

Updated : 08/03/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার মেয়র আশ্বাস দিয়েছিলেন ১২ ঘন্টায় জল নেমে যাবে কিন্তু তা  অধরা  রয়ে  গেলো । কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অজয় নগর ,নিউ গড়িয়া ,বালিগঞ্জ  রাশবিহারী ও দক্ষিণ পশ্চিমের  বেহালার বিস্তীর্ণ এলাকাতে মানুষ এখনো জলবন্দি ,বিদ্যুৎ নেই,পানীয় জলের সংকট বাড়ছে ।  গতকাল রাত  অব্দি মেয়র নিরুত্তর ।কলকাতা ও তার সংলগ্ন এলাকা তে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত ব্যক্তিদের দায়  কে নেবে তা নিয়ে ঠেলাঠেলি চলছে । আদালতের হস্তক্ষেপ চেয়ে দুটি পৃথক মামলা হয়েছে শুনানি শুক্রবার ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৫ সেপ্টেম্বর )

Updated : 08/03/2025, IST

মেষ -পায়ের হাড়  বাড়া তে চলাফেরা তে অসুবিধা  বৃষ -কর্মক্ষেত্রে সন্মান বৃদ্ধি  মিথুন -কর্মস্থলে প্রতিকূলতা এড়িয়ে চলুন  কর্কট -বৈদেশিক বাণিজ্যে আপাতত বিনিয়োগ না করাই  ভালো  সিংহ -শেয়ার  অথবা ফাটকায় বিনিয়োগে  রাশ  টানুন  কন্যা -টনসিলের ব্যাথা তে গলায় কষ্ট  তুলা -বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধি  বৃশ্চিক -পড়শিদের বাগড়া তে গৃহ নির্মাণের কাজ থমকে যাবে  ধনু -তৃতীয় ব্যক্তিকে ঘিরে দাম্পত্যে অশান্তি  মকর -নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক লোন মঞ্জুর হবে  কুম্ভ -শত্রুর মোকাবিলা তে আইনি ব্যবস্থা নিতে হবে  মীন -পাওনা টাকা আদায় নিয়ে স্বজন বিরোধ    ...
Sampadak

আদালত চত্বর আইনজীবী

Updated : 09/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পুলিশ  ও আইনজীবীদের সংঘর্ষে  উত্তপ্ত হয়ে উঠলো বারাসাত জেলার আদালত চত্বর । হেলমেটে আঘাতে  মাথা ফেঁটে গেলো এক পুলিশ  কর্মীর । গতকাল বারাসাত আদালতের বিচারক ৩ জন দুষ্কৃতী কে পুলিশ  হেপাজতে নির্দেশ দেন । তাদের  প্রিজন ভ্যানে তোলার সময় আইনজীবীরা পুলিশের উপর চড়াও  হন । তাদের ঠেকাতে গেলে বারাসাত থানার এক কর্মীর হেলমেটের আঘাতে মাথা ফেটে যায় ।   ...
Sampadak

বিহার বিধানসভার আসন বন্টন নিয়ে দ্বর কষাকষি

Updated : 09/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী নভেম্বরে বিহার বিধানসভার ২৪২ টি বিধানসভা কেন্দ্রে এনডিএ  তরফে আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে দ্বর কষাকষি  করছেন এলজিপি  প্রার্থী চিরাগ পাসোয়ান । তিনি ৩৮ টি বিধানসভা তে ১ জন করে প্রার্থী  দিতে চান । তিনি বলেননবরাত্রির মধ্যে ই আমি সন্মানজনক স্বর্তে আসন রফা চান ।বিশেষজ্ঞ রা বলছেন যদি ২৫ টি আসন জিততে পারেন তবে এনডিএ  উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার তিনি হতে চান ।   ...
Sampadak

বাংলাদেশ পুজো উপলক্ষে সুগন্ধি চাল পাঠিয়েছে ভারতে

Updated : 09/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলাদেশের তথ্যবোধায়ক  সরকার এতদিন ধরে ভারতে ইলিশ ও আম  পাঠিয়েছিল ।দুর্গাপূজা উপলক্ষে সেই সরকার ভারত কে উপহার দেওয়ার  জন্য ৫০০ কেজি চিনিগুঁড়া  সুগন্ধি চাল পাঠিয়েছে ।বাংলাদেশের বিদেশ মন্ত্রক ব্রাহ্মণবেরিয়ার আখাউড়া -আগরতলার স্থল বন্ধর দিয়ে চাল পাঠিয়েছে । আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন সুটের খবর ,বাংলাদেশের বগুড়া ও দিনাজপুরে এই চাল চাষ  হয়ে থাকে ।   ...
Sampadak

শিক্ষা ক্ষেত্রে মেঘভাঙা বৃষ্টিতে এগিয়ে এলো পূজার ছুটি

Updated : 09/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল একটি রাতের বৃষ্টি তে রাজ্য জুড়ে স্কুল ও কলেজে পুজোর ছুটি ঘোষণা করে দিলো রাজ্য সরকার  বুধবার থেকে । আই সি এস  সি  ও সিবিএসসি কর্তৃপক্ষ কে স্কুল বন্ধ রাখার আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী । গতকাল বিশ্ব বিদ্যালয়ে সব পরীক্ষা বন্ধ থাকে । শিক্ষা মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বলেন অভূতপূর্ব দুর্যোগ পরিস্থিতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর  ,রাজ্যের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ  রাখার কথা ,২৬ সে সেপ্টেম্বর পুজোর ছুটি শুরু বলে ছুটি এগিয়ে আসে ।   ...
Sampadak

অতিরিক্ত বৃষ্টিপাতে ডুবলো মহানগর

Updated : 09/24/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কয়েকঘন্টার স্তম্ভ ভাঙা মেঘ থেকে রেকর্ড বৃষ্টি তে ভাসলো কলকাতা । গতকাল কলকাতা তে গড় বৃষ্টিপাত হয়েছে ২৫২.৪ মিলিমিটার । কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গা ডুবে গেছে অতিরিক্ত বৃষ্টিপাতে । সব থেকে বড় দুঃখের খবর তড়িতাহৎ হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের,তার মধ্যে ৮ জন কলকাতার লোক । বিষ্ণুপুরে  মারা গিয়েছেন ১ জন আর নরেন্দ্রপুর থানা এলাকা তে মারা  গিয়েছে একজন । মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিইএসই  কে দায়ী করে ক্ষতিপূরণ ও চাকরি চেয়েছেন । রাজ্যের তরফে ক্ষতিপূরণ দেওয়া  হবে ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৪ সেপ্টেম্বর )

Updated : 09/24/2025, IST

মেষ - বাইরের অবৈধ হাতছানি উপেক্ষা করুন  বৃষ - অতিরিক্ত ভাব প্রবণতা থেকে বাইরে বেরিয়ে আসুন  মিথুন -সঞ্চয় বৃদ্ধির দিকে নজর দিন  কর্কট - সন্তানের শিক্ষা ক্ষেত্রে সাফল্য  সিংহ - কর্মস্থলে সমস্যার মোকাবিলা করে সুনাম কুড়াবেন  কন্যা -স্বপরিবারে তীর্থ ভ্রমণের চিন্তা  তুলা -দাম্পত্য জীবনে শান্তি ব্যাহত হতে পারে  বৃশ্চিক -মানসিক অস্থিরতা বাড়বে  ধনু -ন্যায্য পাওনা  নিয়ে ঝামেলা হবে  মকর -স্বাস্থ্যের দিকে নজর দিন  কুম্ভ - দাম্পত্য জীবনে জটিলতা থেকে মুক্তি  মীন -ফাটকা তে প্রাপ্তিযোগের সম্ভাবনা কম  ...
Sampadak

লাইনে জল ঢুকে মেট্রো পরিষেবা ব্যাহত

Updated : 09/23/2025, IST

গতকাল রাতভর বৃষ্টির ফলে উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে জল  দাঁড়িয়ে গেছে ।যাত্রীদের নিরাপত্তা স্বার্থে  দক্ষিনেশ্বর থেকে ময়দান অব্দি মেট্রো পরিষেবা চালাচ্ছে । খুব দ্রুততার সঙ্গে মেট্রোরেল কর্তৃপক্ষ জল সরানোর চেষ্টা  করছে ।মেট্রো কর্মকর্তারা অকুস্থলে উপস্থিত । তাদের দাবি যত  তাড়াতাড়ি মেট্রো পরিষেবা তারা স্বাবাভিক করতে চাইছে ।   ...
Sampadak

য়ামাল কে পিছনে ফেলে ব্যালন ডি আর জিতলেন ডেম্বলে

Updated : 09/23/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  সদ্য পাওয়া খবর থেকে জানা যাচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবল শিরোপা ব্যালন ডি আর জিতে নিলেন ফ্রান্সের  তারকা খেলোয়াড় উসমান ডেম্বলে । তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের তরুণ তুর্কি লামিনে যামাল । তাকে পরাজিত করে ,তিনি এই শিরোপা পান । তার এই ব্যালন ডি আর মনে করিয়ে দিচ্ছে তার পূর্বসূরি করিম বেঞ্জেমার স্মৃতি । ...

ফিডব্যাক

যোগাযোগ

------