বাছাই খবর

Sampadak

দক্ষিণ ভারতে ব্যবসা সম্প্রসারণ করতে চাইছে বন্ধন ব্যাঙ্ক

Updated : 02/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বন্ধন ব্যাঙ্কের  এমডি কাম  সিএইও  পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন ,এক বছরের মধ্যে সারা দেশে ২০০ টির  ও বেশি শাখা খুলবে ।তিনি বলেন এইবার দক্ষিণ ভারতে বাজার দখল বাড়াতে বেশি জোর দেওয়া  হবে ।নতুন শাখা গুলির মধ্যে বেশ কিছু দক্ষিণ ভারতে খোলা হবে ।সম্প্রতি উত্তর প্রদেশে ৬ টি ,মহারাষ্ট্রে ২ টি  এবং কলকাতা তে একটি শাখা খোলা হয়েছে ।সব মিলিয়ে বন্ধন ব্যাঙ্কের  শাখার সংখ্যা ৬৩০০ টি ।   ...
Sampadak

আগামী ২৭ সে ফেব্রুয়ারী ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন মমতা ব্যানার্জি

Updated : 02/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ সে ফেব্রুয়ারী ,নেতাজি ইন্ডোর  স্টেডিয়ামে নানা স্তরের জনপ্রতিনিধি ও সংগঠনের  বাছাই করা নেতাদের নিয়ে সভা ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।তৃণমূল সূত্রের বক্তব্য ভোটার তালিকা তে কারচুপি চেষ্টার মোকাবিলা ও সেই সংক্রান্ত প্রচারের সাংগঠনিক সক্রিয়তা বাড়ানো  আর ভোটে  বুথ ভিত্তিক প্রস্তুতির লক্ষ্যেই এই সভা ।একাংশে মনে করেন এই সভা থেকে সাংগঠনিক বদলের ও ঘোষণা হতে পারে ।   ...
Sampadak

চোরের ও ডাক্তারের ভোট দুটোই দামি

Updated : 02/24/2025, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চুঁচুড়ার  তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বান্ডেল পঞ্চায়েতের কেউটা  তে জনসংযোগ যাত্রা তে বেরিয়ে ছিল ।তখন স্থানীয় এক বৃদ্ধ বলেন আপনি কাদের নিয়ে ঘুরছেন জানেন কি ,উত্তরে এমএলএ  মহাশয় বলেন দেখো আমি রাজনীতির লোক ।আমাকে গুন্ডা -মাস্তান ,ডাক্তার-ইঞ্জিনিয়ার ,জোর -জোচ্চোর সবাই কে নিয়েই চলতে হবে ,চোরের ভোট ও এক ডাক্তারের ভোট ও এক ।   ...
Sampadak

টেসলা কে স্বাগত জানালো ভারতের বাণিজ্য মন্ত্রী

Updated : 02/23/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টেসলা সহ  সব বিশ্বের বড় বড় সংস্থাগুলিকে ভারতে কারখানা গড়তে  স্বাগত জানালো ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল । এলোন মাস্কের  সংস্থার এই দেশে ব্যবসা শুরু সংক্রান্ত প্রশ্নের উত্তরে ।টেসলা এলে উভয় পক্ষই লাভবান হবে ।ভারত আমদানি বিরোধী ও নয় ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৪ সে ফেব্রুয়ারী )

Updated : 02/24/2025, IST

মেষ -পরোপকার করার বদলে উপহাস জুটতে পারে  বৃষ -আয়ের মাত্রা বাড়া তে  সঞ্চয়ের নতুন পরিকল্পনা  মিথুন -নতুন কর্মউদ্যোগে সাফল্যের সূচনা  কর্কট -স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে নজর দিন  সিংহ -জ্ঞাতি -পড়শীর বাগড়া তে নবনির্মানে বাঁধা  কন্যা -ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ  তুলা -তুচ্ছ বিষয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন  বৃশ্চিক - চারুকলা চর্চায় বুৎপত্যি  ধনু -বিকল্প পথে আয়ের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত  মকর -স্বনিযুক্তি প্রকল্পে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা  কুম্ভ -দরকারি কাগজ পত্র খুঁজে পেয়ে যেতে পারেন  মীন -কর্ম সংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত  ...
Sampadak

অবশেষে পাঞ্জাব কে হারালো ইস্টবেঙ্গল

Updated : 12/28/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আই এস  লীগের  খেলা তে ইস্টবেঙ্গল পাঞ্জাব কে হারালো ৩-১ গোলে । ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ,ইস্টবেঙ্গল উঠে এলো নবম স্থানে ।প্রথম অর্ধে প্রথম গোল টি করেন দিমিত্রিওস ১৫ মিনিটের মাথায় ।৪৭ মিনিটের মাথায় ভলি  তে গোল  করেন মহেশ সিংহ  আর ৪৭ মিনিটে চুন্নুঙ্গার জোরালো শটে  ইস্টবেঙ্গল এগিয়ে যায় । পাঞ্জাব পক্ষে ৬২ মিনিটে ভিদাল  এক মাত্র গোল টি করেন । মেসি বাওলির  শট টি ৭০ মিনিটে জ্বালে  জড়ালে ও দিমিত্রিওসির ফাউলে বাতিল হয় ।   ...
Sampadak

চ্যাম্পিয়ন ট্রফি তে ভারত পাকিস্তান আজকে মুখোমুখি হচ্ছেন

Updated : 02/23/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দুবাইয়ের মাঠিতে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি লীগের খেলা তে মুখোমুখি হচ্ছে ,ভারত এবং পাকিস্তান ।গতকাল দেখা গেলো নির্ধারিত সময়ের আগেই অনুশীলনে নেমে পড়েছেন  কোহলি প্রায় ৯০ মিনিট আগে ।নেট বোলার  দের  নিয়ে নেমে পরেন  এবং অক্লান্ত পরিশ্রম করেন ।তার এই প্রচেষ্টা কে সাধুবাদ জানান প্রাক্তন ক্রিকেটার রা । আরেকটি চিত্রে দেখা যায় ,খুঁটিয়ে খুঁটিয়ে পিচ পরীক্ষা করছেন পাক অধিনায়ক রিজওয়ান । বাবরের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন ।   ...
Sampadak

এ আইয়ের সাহায্য নিয়ে টুকলি করতে গিয়ে ধরা পড়লো মাধ্যমিক পরীক্ষার্তী

Updated : 02/23/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মাধ্যমিক পরীক্ষা তে টুকলি করতে গিয়ে এইবার  মোবাইলে  কৃত্তিম বুদ্ধিমত্তার আপ  ব্যবহার করেছিল এক পড়ুয়া । পর্ষদের তরফে অংক  পরীক্ষার প্রশ্নপত্র ওই আপে  পাঠিয়ে সব উত্তর পেয়েছিলো ওই পরীক্ষার্তী ,কিন্তু তার নকল ধরা পরে যাওয়াতে তার সব পরীক্ষা বাতিল হয় । এই প্রয়াশ  কে অভিনব বলে ব্যাখ্যা করেছেন পর্ষদ ,পর্ষদ জানিয়েছেন  এর মধ্যে ২১ জন পরীক্ষার্তীর পরীক্ষা বাতিল হয়েছে তার মধ্যে ১৯ জনের কাছে মোবাইল পাওয়া গিয়েছে ।তবে পর্ষদ  জানিয়েছে গতবারের তুলনা তে টুকলি করা পরীক্ষার্তীর সংখ্যা কম ।   ...
Sampadak

শক্তিকান্ত দাশ প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি হলেন

Updated : 02/23/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রাক্তন রিসার্ভ ব্যাঙ্কের  গভর্নর শক্তিকান্ত দাশ  কে প্রথা ভেঙে কেন্দ্রীয় মন্ত্রী সভার নিয়োগ কমিটি ,প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিয়োগ করলেন ।উল্লেখ্য দুই দফা তে প্রায় ৬ বছর রিসার্ভ ব্যাঙ্কের  গভর্নর থাকার পর গত  ডিসেম্বরে অবসর নেন তিনি ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২৩ ফেব্রুয়ারী )

Updated : 02/23/2025, IST

মেষ -অপছন্দের লোকজনদের এড়িয়ে চলার চেষ্টা করুন  বৃষ -কর্মে উন্নতির সু খবর মিলতে পারে  মিথুন -দাম্পত্য জীবনে সন্দেহ ও সংশয় বাড়বে  কর্কট -নিত্য কর্তব্যে অবহেলার আশঙ্কা  সিংহ -বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া  প্রয়োজন  কন্যা -দুঃস্থ্য কে সাহায্য করতে আত্মিক প্রশান্তি লাভ  তুলা -আত্মীয় স্বজনদের কাছ থেকে দূরে থাকুন  বৃশ্চিক -বুদ্ধির অস্থিরতা তে ভুল সিদ্ধান্ত  হয়ে যাবে  ধনু -অতিরিক্ত পরিশ্রম করলেও উপযুক্ত পারিশ্রমিক মিলবে না  মকর -দীর্ঘ বঞ্চনার পর কম বেশি স্বীকৃতি পাবেন  কুম্ভ -পেট নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকবে  মীন -পৈতৃক ব্যবসা তে বাড়তি বিনিয়োগে সাফল্য আসবে  না  ...
Sampadak

আজ আই এস এলে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে পাঞ্জাব এফসির

Updated : 02/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আই এস এলের লীগের খেলা তে ভারতীয় সময় বিকাল ৫ টা  নাগাদ মুখোমুখি হচ্ছে পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল । এই মুহূর্তে  টেবিলে ২০টি ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে একাদশ স্থানে আছে মশাল বাহিনী । নবম স্থানে আছে পাঞ্জাব ২৪ পয়েন্ট নিয়ে ,ইস্টবেঙ্গলের কোচ বলেন এই ম্যাচ জিতলে আমরা অষ্টম স্থানে উঠে আসবো যা চলতি মরশুমে একবার ও হয়নি ,তিনি বলেন আমাদের লক্ষ্য  আগামী চারটি ম্যাচ জেতার চেষ্টা করা ,ইস্টবেঙ্গলের ভরসা নতুন প্লেয়ার মেসি ।   ...
Sampadak

আগামী ২৫ সে ফেব্রুয়ারী কলকাতা আসছেন নির্মলা সীতারামান

Updated : 02/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাজেট পরিবর্ত আগামী ২৫ সে ফেব্রুয়ারী কলকাতা আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ,সঙ্গে আসছেন অর্থ-প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ছাড়া এক ঝাঁক অর্থমন্ত্রকের শীর্ষ কর্তারা ।সূত্রের খবর এক দিনের এই সফরে শিল্প-মহলের কর্তাদের সাথে বৈঠক করবেন নির্মলা ।আলোচনা তে  বসার কথা পূর্বাঞ্চলের জিএসটি -এবং আয়কর  দফতর -সহ অর্থমন্ত্রকের অন্যান্য অধিকর্তাদের সাথেও ,আয়কর বিল নিয়েও আলোচনা করবেন ।   ...
Sampadak

মহারাষ্ট্র জোট সরকারে কি ফাটল তৈরি হচ্ছে

Updated : 02/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জনশ্রুতি ছিল  যে বিজেপি ও শিবসেনার জোট  সরকারে মতানৈক্য রয়েছে ।গতকাল তা স্পষ্ঠ হলো ঠানের বদলাপুরে শিবাজীমূর্তির উদ্বোধন ।আগ্রা দুর্গে শিবাজীর জন্মউৎসব  এবং আম্বেগাও  তে শিবশ্রুতি থিমপার্কে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন -তিনটি অনুষ্ঠানে বর্তমান দেবেন্দ্র ফরানবিশ উপস্থিত থাকলেও  চর্চা চলছে দুই জনের বিরোধ কে চরমে উঠেছে ।   ...
Sampadak

রেশন বন্টন দুর্নীতি মামলা তে অতিরিক্ত চার্জশিট জমা দিলো ইডি

Updated : 02/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল সিবিআইয়ের  বিশেষ আদালত বিচারভবনে  রেশন বন্টন দুর্নীতি মামলা তে প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ ,সুব্রত ঘোষ ও হিতেশ চন্দ্র নামে  দুই চালকল মালিক ,শান্তনু ভট্টাচার্জি নামে  এক হিসাব রক্ষক  এবং দুটি সংস্থার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি ।চার্জশিটের পাশাপাশি ১৬০ পাতার নথি ও জমা দেওয়া  হয়েছে ।তিন অভিযুক্ত বর্তমান জেল হেপাজতে আছে ।   ...
Sampadak

ইউ এস আইডের টাকা ভারতের ভোটের হার বাড়াতে খরচ হয়েচিলো

Updated : 02/22/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ট্রাম্প সরকারের বিদেশমন্ত্রক জানান আমেরিকার  ইউএস এইড  সংস্থা জানান ভারতে ভোটের  হার বাড়াতে  ২০২৪ সালে  ২কোটি ১০ লক্ষ্য  ডলার  খরচ করেছিল এই সংস্থাটি ।ভারতের বিদেশমন্ত্রকের মুখ্যপাত্র বলেন এটি  দেশের অভন্তরীন বিষয়ে বিদেশী হস্তক্ষেপ ।তাই সংশ্লিষ্ট বিভাগ  ও সংস্থাগুলি এই বিষয়টি খতিয়ে দেখেছে ।এই ঘটনা টি ঘটেছিল জো  বাইডেনের  সময় ।   ...
Sampadak

চ্যাম্পিয়ন্স ট্রফি তে বাংলাদেশ কে হারালো ভারত

Updated : 02/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আবুধাবির মাটিতে  চ্যাম্পিয়ন্স ট্রফির ৫০ ওভারের লীগের খেলা তে টসে জিতে ভারত বাংলাদেশ কে ব্যাট করতে পাঠায় ।৪৯.৪ ওভারে বাংলাদেশ তোলেন  ২২৮ রান ।তাদের হয়ে হৃদয় ১১৮ বলে ১০০ রান করেন ,সামি  ৫৩ রান দিয়ে ৫ টি উইকেট নেন । জবাবে ভারত ৪৬.৩ ওভারে ২৩১ রান তোলে ও ৬ উইকেটে জয়ী হয় ।ম্যাচের সেরা হন গিল ,তিনি ১০১ রান করে নট  আউট থাকেন ।   ...
Sampadak

আজকের রাশিফল ( ২২ সে ফেব্রুয়ারী )

Updated : 02/22/2025, IST

মেষ - অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হবেন  বৃষ - কর্ম ক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য অপমানিত হবেন  মিথুন - নাক-কান,গলার  সমস্যা বৃদ্ধি পাবে  কর্কট -পৈতৃক ব্যবসা তে বুঝে শুনে নিয়োগ করবেন  সিংহ -অংশীদারের উস্কানিতে কর্মীরা সুযোগ নেবে  কন্যা - গুরুজনের স্বাস্থ্যের জন্য চিন্তা হবে  তুলা - ভালো করে যাচাই করে আর্থিক লেনদেন করবেন  বৃশ্চিক - স্বামী স্ত্রীর যৌথ চেষ্টা তে সংসারের ভাঙ্গন রোধ হবে  ধনু -প্রবাসী প্রিয়জনের আগমন সংবাদ পাবেন  মকর -সময়ওচিত  সাহস ও বুদ্ধি বিপদ থেকে রক্ষা করবে  কুম্ভ -কল্যাণকাজে শ্রমদানের  স্বীকৃতি মিলবে  মীন -প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপকৃত হবেন ...
Sampadak

রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলির সাথে বৈঠক করবো অর্থমন্ত্রক আগামী ৪ মার্চ

Updated : 02/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৪ মার্চ ২০২৫ রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলির আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে তাদের শীর্ষ কর্তাদের সাথে  বৈঠক  করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিনিধিরা ।সূত্রের খবর ,সেইখানে  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের পাশাপাশি  বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নয় আলোচনা হবে ।উল্লেখ্য বাজেটের পর সরকারের সাথে ব্যাঙ্কিং  শিল্পের এইটি  প্রথম বৈঠক । ...
Sampadak

সোনা পৌঁছে গেলো ৯০ হাজারের দোরগোড়া তে

Updated : 02/20/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের মাটিতে সোনার দাম অব্যাহত রয়েছে,গতকাল কলকাতা  তে ২৪ ক্যারাট  ১০ গ্রাম খুসির পাকা সোনার দাম,ছিল ৮৯,৮১৬টাকা ,আর হলমার্ক ২২ গ্রাম গহনা সোনার দাম ছিল জিএসটি  ছাড়া  ৮২,৮৫০ টাকা ।রুপো  প্রতি কেজি দাম ছিল  ৯৭,৬০০ টাকা ।বিশ্ব বাজারে সোনার দাম ৩০০০ ডলার  ছুঁয়ে যাওয়া আউন্স প্রতি এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা ।   ...
Sampadak

দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলা নিয়ে কিছু বার্তা দিলেন মোদীজি

Updated : 02/21/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিল্লি  মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ,প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন ।তিনি শপথ গ্রহণ মঞ্চে  শিবসেনা ,টিডিপি  ও অন্ধ্রের জনসেনা  পার্টির নেতাদের সাথে আলাদা করে কথা বলেন ।এই ছাড়াও এনডিএ  শীর্ষ নেতাদের সাথে আলাদা করে কথা বলার সময়  বিহার-আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে একযোগে  ঝাঁপানোর লক্ষ্য  স্থির করে দেন ।বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন বিনোদ ঠাউরে বলেন অন্য এই তিনটি রাজ্যে বিজেপি এনডিএ  জোট হিসাবে লড়বে ।   ...

ফিডব্যাক

যোগাযোগ

------