গ্রুপ শীর্ষে থেকেই ডুরান্ডের শেষ আটে পৌছালো মোহনবাগান
Updated : 08/10/2025, IST
গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড এই জয়ের ফলে মোহনবাগান তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে রইলো । প্রথম গোলটি করেন ডায়মন্ড সিটি ,এর পর পর পাঁচটি গোল করে মোহনবাগান তাদের পর্যদুস্ত করে । এত গোল খাবার জন্য ডায়মন্ডের রক্ষণ ভাগ দায়ী ।মোহনবাগানের হয়ে খেলেননি মানবীর ,কিয়ান ,সুহেল ,রদ্রিগুয়েজ ,মনবীর ,শুভাশিস বোস এবং দীপেন্দু বিশ্বাস ।এতো প্লেয়ার না থাকার পরেও হাল ছাড়েনি কোচ মলিনা ।
...
দলীপ ট্রফি তে অনিশ্চিত আকাশদ্বীপ
Updated : 08/09/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন দলীপ ট্রফি তে পূর্বাঞ্চলে হয়ে ভারতীয় পেসার আকাশদ্বীপের খেলা তে অনিশ্চিত হয়ে পড়েছে ।ওভালে পঞ্চম টেস্টে র দ্বিতীয় ইনিংস য়ে বল করার পর তিনি কুঁচকি তে চোট পান ।কোনো ক্রমে ইনজেকশন নিয়ে তিনি খেলা টি শেষ করেন । সূত্রের খবর সেই যন্ত্রনা আরো বেড়েছে ফলে আসন্ন দলীপ ট্রফি তে তার পূর্বাঞ্চলের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ।
...
দলীপ ট্রফি তে বাদ পড়লেন করুন নায়ার
Updated : 08/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দলীপ ট্রফি তে ভারতের মধ্যাঞ্চলের নেতৃত্ব দেবেন স্পিনার কুলদীপ যাদব । তবে ইংল্যান্ড সিরিজ খেলে ফেলা সফল ব্যাটসম্যান কে দলে রাখা হয়নি ।কি কারণে তাকে বাদ দেওয়া হলো তা পরিষ্কার নয় ।
...
প্রিমিয়ার লীগে আজ ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে কালীঘাটের বিরুদ্ধে
Updated : 08/08/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ইস্টবেঙ্গল দল প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে কালীঘাট স্পোর্টস লাভার এসোসিয়েশনের বিরুদ্ধে । জয়ের জন্য কোচ এই দিন জুনিয়র দের সঙ্গে সিনিয়র দলের দেবজিৎ ,সৌভিক ও লাল রিন্ডিকা কে অনুশীলন করান ।কোচ বলেন সুপার সিক্সে পৌঁছানোর লক্ষে আমাদের বাকি ম্যাচ গুলি প্রত্যেক টি জিততে হবে ।
...
টি ২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন আফগান স্পিনার রাশিদ
Updated : 08/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আফগান স্পিনার রাশিদ খান টি ২০ ক্রিকেটে ৬৫০ টি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন । লর্ডসে দি হান্ড্রেড প্রতিযোগিতা তে ,ওভাল ইনভিন্সিবিলির হয়ে ১১ রান দিয়ে তিনি তিনি উইকেট পান এবং রেকর্ড গড়েন । তবে খেলা চলা কালীন লর্ডসের মাঠে শেয়াল ঢুকে যায় এবং সেই ছবি টি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ।
...
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো ইস্টবেঙ্গল
Updated : 08/07/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ১৩৪ তম ডুরান্ড কাপের শেষ আটে ওঠার লড়াইয়ে ,ইস্টবেঙ্গল ১-০ গোলে হারায় নামধারী স্পোর্টিং ক্লাব কে । ইস্টবেঙ্গল এখন দুই ম্যাচে ৬ পয়েন্ট । শেষ ম্যাচ টি হারলেও তাদের কোয়ার্টারফাইনালে ওঠার বাঁধা নেই । খেলার ৬৮ টি মিনিটের মাথায় মিগুয়েলর কর্নার থেকে মাথা ছুঁয়ে একমাত্র গোল টি করেন হামিদ আহাদাদ । তার পরেও তিনি একটি সহজ সুযোগ হারান । ইস্টবেঙ্গলের হয়ে খেলা তে নামেন দুটি নতুন প্লেয়ার হামিদ এবং মিগুয়েল ।
...
ডুরান্ড কাপে শেষ আটে যাওয়া নিশ্চিন্ত করতে আজকে মাঠে নামছে ইস্টবেঙ্গল
Updated : 08/06/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডুরান্ড কাপের শেষ আটে যেতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি ।ইস্টবেঙ্গল এ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে ,পাঞ্জাবের ক্লাব টি ।দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল,আজ বুধবার শেষ আটে পৌঁছাতে ইস্টবেঙ্গল কে জিততেই হবে । আই লীগের নামধারী স্পোর্টিংয়ের সঙ্গে ,আজকের ইস্টবেঙ্গলের খেলা ।
...
বেঙ্গালুরু এফসি সুনীল দের বেতন বন্ধ করলো
Updated : 08/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই এস এলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জেরে বেঙ্গালুরু এফসি তা প্রথম দলের ফুটবলার সহ অন্যান্য কর্মচারীদের বেতন বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো । ফেডারেশের তরফে সভাপতি কল্যাণ চৌবে বলেন তিনি আগামী ৭ অগাস্ট নয়াদিল্লি তে আই এস এলের ৮ টি ক্লাব কে নিয়ে বৈঠকে বসবেন ।
...
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারত জয়ের ম্যাজিক দেখালো
Updated : 08/05/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পঞ্চম টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ড তাদের দিন শুরু করেছিল , ছয় উইকেটে ৩৩৯ থেকে । তাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান আর ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪ টি উইকেট । কিন্তু মোহাম্মদ সিরাজ মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি ম্যাচ টি জেতাবেন ,তিনি তিনটি উইকেট গতকাল নেন এবং মোট ৫ টি উইকেট নেন ১০৪ রান দিয়ে । এক সময়ে ভারতের জয়ের জন্য দরকার ১ উইকেট এবং ইংল্যান্ডের জন্য ৬ রান । এই অবস্থা তে ৮৫.১ ওভারের প্রথম বলে তিনি আটকিন্সনের উইকেট ছিটকে দিয়ে ভারত কে ছয় রানে জয়ী করে । ক্রিকেট বিশ্ব বলছে এটি একটি অবিশাস্য টেস্ট ম্যাচ ছিল ,যা টি ২০ কে হার মানায় ।
...
ওভালের পঞ্চম দিনটি ইংল্যান্ডের দিকে ঝুকে আছে
Updated : 08/04/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চম টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ড কে জিততে চাই ৩৫ রান আর ভারতের চাই ৪টি উইকেট । গতকাল বৃষ্টিবিগ্নিত ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস বন্ধ হয়ে যায় ৭৬.২ ওভারে ৩৩৯ রানে ৬ উইকেটে । ইংল্যান্ডের হয়ে রুট ও ব্রুট সেঞ্চুরি করেন । ভারতের হয়ে সিরাজ দুটি এবং কৃষ ৩টি উইকেট নেন ।
...
আজ প্রিমিয়ার লীগে ইস্টবেঙ্গল নামছে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে
Updated : 08/03/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত শনিবার কল্যাণী তে ডার্বিতে হারিয়েসিলো ইস্টবেঙ্গল মোহবাগান কে । তারপরে ব্যারাকপুরে বিএসএস কে ৬-০ গোলে হারায় ।আজ পুলিশ এসি কে হ্যাট্রিকের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। কোচ বললেন আহতদের তালিকা তে রয়েছে মনতোষ মাঝি ,জেসিন টিকে এবং সায়ান ব্যানার্জি ।তবে তার প্রধান চিন্তা বৃষ্টিভেজা ব্যারাকপুরের মাঠ নিয়ে,এই মাঠে পাসিং ফুটবল খেলা কঠিন ।তবে জয়ের লক্ষ্যে বেশ কিছু সিনিয়র ফুটবলার দলে থাকবে ।
...
পঞ্চম টেস্টের চতুর্থ দিনে চাপে ভারত
Updated : 08/03/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ওভালে শুরু হচ্ছে পঞ্চম টেস্টের চতুর্থ দিন । গতকাল ভারত ৭৫ রানে দুই উইকেট থেকে খেলা শুরু করে ৮৮ ওভার ব্যাট করে সকলে আউট হয়ে যান ৩৯৬ রানে । জয়সোয়াল করেন ,১১৮ রান । এই ছাড়াও জাদেজা করেন ৫৩ রান ,আকাশদ্বীপ করেন ৬৬ রান , জুরেল করেন ৩৪ রান আর সুন্দর করেন ৫৩ রান । দ্বিতীয় ইনিংস যে ইংল্যান্ড ১৩.৫ ওভার খেলে ১ উইকেটে ৫০ রান তোলে । ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য ।
...
খালিদ জামিল ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন
Updated : 08/02/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার দুপুরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সরকারি ভাবে ভারতের ফুটবল দলের কোচ হিসাবে খালিদ জামিলের নাম ঘোষণা করেছে ।গত সপ্তাহে ভারতের টেকনিক্যাল কোচ আইএম বিজয়ন জানিয়েছেন যে খালিদের নাম তিনি কোচ হিসাবে প্রস্তাবে রেখেছেন । জানা যাচ্ছে কমিটির অধিকাংশ সদস্য বিদেশী কোচের উপর ভরসা না করাতে খালিদের উপরেই ভরসা করা হচ্ছে ।পাশাপাশি বিদেশ কোচ রাখতে বিপুল অর্থ ব্যয় হয় ,উল্লেখ্য ১৩ বছর পর কোনো ভারতীয় কোচ ভারতের দায়িত্ব নিলেন ।
...
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় পেসার রা
Updated : 08/02/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সকাল বেলা ২২৪ রানে ভারত আউট হয়ে যাওয়ার পরে ,ইংল্যান্ড ব্যাট শুরু করে । কিন্তু ৫১.২ ওভারে ২৪৭ রানে সকলে আউট হয়ে যান । ভারতের হয়ে চারটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ এবগ প্রসিদ্ধ কৃষ । দ্বিতীয় ইনিংস য়ে ভারত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে । উইকেটে আছেন যশস্বী ৫১ ব্যাটিং সঙ্গে আকাশদ্বীপ ৪ রান করে ।
...
পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারত ২০৪ রান করলো
Updated : 08/01/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বৃষ্টিবিগ্নিত ওভাল টেস্টের প্রথম দিনে ভারত ব্যাট করে ৬ উইকেটে ২০৪ রান করে । সাই সুদর্শন ৩৮ রান করে ,করুন নায়ার ৫২ রানে ব্যাটিং ।ওয়াসিংটন সুন্দর ব্যাটিং ১৯ রান । জোশ টং ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ,দেখার আজকে কি হয় ।
...
আজ থেকে ওভালে শুরু হবে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট
Updated : 07/31/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকে ভারতীয় সময় ৩:৩০ থেকে ৪ টার মধ্যে শুরু হতে চলেছে ওভালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ।এই টেস্টের পরে ঠিক হবে এন্ডারসন -টেন্ডুলকার ট্রফি নিয়ে দুই অধিনায়ক দাঁড়াবেন না কি ইংল্যান্ড ই জিতে নেবে সিরিজ ।চলতি সিরিজে ভারত ১-২ ফলাফলে পিছিয়ে । শুভমান গিল বলেন অযথা ঝামেলা করছেন ,পিচ কিউরেটর ,তিনি একজন কোচের পিচ দেখার অধিকার থেকে বঞ্চিত করছেন ।আমি বুঝতে পারছি না কেন একজন কিউরেটর একজন কোচের সাথে এমন ব্যবহার করছে ।
...
বি এস এস ৬ গোলে চূর্ণ করলো ইস্টবেঙ্গল
Updated : 07/30/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লীগের খেলাতে ইস্টবেঙ্গল ৬-০ গোলে হারালো বিএসএস কে । ১৮ মিনিটে প্রথম গোল টি করেন চাকোমান্ডি ,৩০ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড আর ৩৩ মিনিটে ৩-০ করেন মোহাম্মাদ আশিক । ৭২ মিনিটে চতুর্থ গোল করেন নাসিব রহমান ,৭৪ মিনিটে পরের গোল করেন যোহান পুইয়া ,৭৫ মিনিটে ষষ্ঠ গোল টি করেন গুইতে ।
...
ডুরান্ড কাপে পরাস্থ হলো মহামেডান
Updated : 07/29/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ডুরান্ড কাপে যুবভারতীর মাঠে ডায়মন্ড হারবার এফসি ২-১ গোলে হারালো মহামেডান স্পোর্টিং কে । লিগেও তারা ১-০ গোলে মহামেডান কে হারিয়েছিলেন । মহামেডান কে ১ গোলে এগিয়ে দেন এডিসন । দ্বিতীয় অর্ধে ম্যাচে ফেরে ডায়মন্ড হারবার এফসি । গোল করেন ৫১ মিনিটে সাইবুয়া টাকিমা ।খেলার সংযুক্ত সময়ে ডায়মন্ড হারবারের হয়ে গোল করে লুকা মায়াসেন ।
...
ডুরান্ড কাপে পরাস্থ হলো মহামেডান
Updated : 07/29/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ডুরান্ড কাপে যুবভারতীর মাঠে ডায়মন্ড হারবার এফসি ২-১ গোলে হারালো মহামেডান স্পোর্টিং কে । লিগেও তারা ১-০ গোলে মহামেডান কে হারিয়েছিলেন । মহামেডান কে ১ গোলে এগিয়ে দেন এডিসন । দ্বিতীয় অর্ধে ম্যাচে ফেরে ডায়মন্ড হারবার এফসি । গোল করেন ৫১ মিনিটে সাইবুয়া টাকিমা ।খেলার সংযুক্ত সময়ে ডায়মন্ড হারবারের হয়ে গোল করে লুকা মায়াসেন ।
...
পঞ্চম টেস্টে জিততে ভারত বদ্ধপরিকর
Updated : 07/29/2025, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট অব্দি চলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল স্টেডিয়ামে । ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের কাছে কৃতজ্ঞতা জানান ওয়াশিংটন সুন্দর । তাকে দলে সুযোগ দেওয়ার জন্য , তার বাবা এম সুন্দর বলেন ,ওভাল টেস্ট জিতে বাড়ি ফেরো তার আগে কোনো উৎসব নয় । তার বোলিং কোচ ডি বাসু বলেন তাকে পরিমার্জিত করে আরো ভালো বোলার তৈরি করার চেষ্টা করবো ।
...