মায়াঙ্কের আগুনে গতি জেতালো লখনৌ সুপারজায়ান্ট কে
Updated : 03/31/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট তোলে ৮ উইকেটে ১৯৯ রান । তাদের হয়ে বিধ্বংসী ব্যাটিং করে ডি কক ৩৮,করুনাল ৪৩ নট আউট ২২ বলে ।জবাবে পাঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান ।২১ রানে জয়ী হয় লখনৌ ২৭ বলে ৩ উইকেট নিয়ে মায়াঙ্ক যাদব ম্যান ওফ দি ম্যাচ হন ।ধবন ৫০ বলে ৭০ রান করে ।
...
আই পি এলের মহারণে জিতলো কেকে আর
Updated : 03/30/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বেঙ্গালুরুর মাঠে আইপি এলের প্রথম সাখ্যাত্কারে টসে জিতে কেকেআর ফিল্ডিং নেয়।প্রথমে টসে জিতে কেকে আর আরসিবি কে ব্যাট করতে পাঠায় ,তারা তোলে ছয় উইকেটে ১৮২ রান ।বিরাট কোহলি নটআউট থাকেন ৮৩ রান করে । জবাবে নাইট রাইডার্স ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান করে । তাদের হয়ে সর্বাধিক রান করেন ভেঙ্কটেশ ৩০ বলে ৫০ রান ।
...
যুব ডার্বিতে ইস্টবেঙ্গল হারালো মোহনবাগান
Updated : 03/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল হারালো মোহনবাগান কে ।প্রথম অর্ধের ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলের শ্যামল বেশরার শট ক্রসবারে লেগে গোয়ালের ভিতরে পরে বাইরে বেরিয়ে এলেও গোল দেননি রেফারি ।দ্বিতীয় অর্ধের শুরুতে আক্রমনাত্বক হয় ইস্টবেঙ্গল এবং ৬১ মিনিটে দলের হয়ে প্রথম গোল টি করেন সায়ান ।সংযুক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন শ্যাম বেশরা ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল ।
...
আই পি এলে জয় পেলো রাজস্থান এবং গুজরাট
Updated : 03/25/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইপি এলের প্রথম খেলাতে রাজস্থান রয়্যালস ব্যাট করে করেন ৪ উইকেটে ১৯৩ রান । তাদের হয়ে সঞ্জু স্যামসাং ৮২ নট আউট থেকে ম্যান অফ দি ম্যাচ হন ।দ্বিতীয় খেলাতে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৬৮ রান ।সাই সুদর্শন ৪৫ রান করে ম্যাচের সেরা হন ,মুম্বাই ইন্ডিয়ান্স জবাবে ব্যাট করে তোলে ৯ উইকেটে ১৬২ রান ,৬ উইকেটে জয়ী হয় গুজরাট টাইটান্স ।
...
ভারতীয় দল থেকে ছিটকে গেলো সাহাল
Updated : 03/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৬ সে মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলার জন্য গতকাল গৌহাটি পৌঁছে গেছে ভারতীয় দল ,ভারতীয় স্ট্রাইকার শাহাল আব্দুল সামাদ কে ১০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ,ফলে ২৬ সে মার্চ তো বটেই
আগামী ৩১ সে মার্চ যুবভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে তার খেলার কোন সম্ভাবনা নেই ।তবে সাহেলের পরিবর্তে কোন নতুন খেলোয়াড় কে ডাকা হবেনা ।
...
চার উইকেটে জয়ী হলো পাঞ্জাব কিংস দিল্লির বিরুদ্ধে
Updated : 03/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পাঞ্জাব ও দিল্লি মুখোমুখি হয়েছিল আইপি এলের লীগ ম্যাচে ,এই খেলাটির মুখ্য আকর্ষণছিল ঋষভ পন্থ কারণ তিনি ৪৫৩ দিন পরে মাঠে ফিরলেন ।প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ৯ উইকেটে ১৭৪ রান ,পাঞ্জাব কিংস জবাবে ১৯.২ওভারে ছয় উইকেটে তুলে নেন ১৭৭ রান ।খেলা তে ঋষভ ১৮ রান করলে তার কিপিং স্বস্তি দেয় দর্শক এবং বোদ্ধাদের ।
...
রুদ্ধস্বাশ ম্যাচে জয়ী হলো কেকেআর
Updated : 03/24/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট করে কেকেআর তোলেন ৭ উইকেটে ২০৮ রান । ২৫ বলে ৬৪ রান করে রাসেল নট আউট থাকেন এবং বল হাতে ২৫ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ।জবাবে সান রাইজার্স হায়দ্রাবাদ ৭ উইকেটে তোলে নির্দিষ্ট ওভারে ২০৪ রান । তাদের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেন ক্লাসেন করেন ২৯ বলে ৬৩ রান । কেকেআরের বোলার হর্ষিত রানা ক্লাসেন ও শাহবাজ কে আউট করে খেলা ঘুরিয়ে দেয় ।
...
বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত ড্র করলো আফগানিস্তানের সঙ্গে
Updated : 03/23/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার রাতে ভারত গোল শুন্য ভাবে ড্র করলোতৃতীয় পর্যায়ে আফগানিস্তানের সাথে , এবং গ্রুপে দ্বিতীয় স্থানে উঠতে এসেছে ,ফলে পর্যায়ে যোগ্যতা অর্জনের সম্ভাবনা যথেষ্ট ভারতের ।স্টিমাছ বলেন যেই সুযোগ আমরা পেয়েছিলাম তা কাজে না লাগাতে পাড়ায় আমরা হতাশ ।দ্বিতীয় খেলা এই আফগানিস্তানের বিরুদ্ধে আগামী ২৬ সে মার্চ ।
...
আই পি এলের প্রথম ম্যাচে বিজয়ী চেন্নাই সুপার কিংস
Updated : 03/23/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চেন্নাইয়ের মাঠে আইপিএলের প্রথম সাখ্যাত কারে ,চেন্নাই সুপার কিংস হারালো আরসিবি কে ছয় উইকেটে । ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মুস্তাফিজুর রহমান । আর সিবি করে ছয় উইকেটে ১৭৩ রান । চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৪ উইকেটে তোলে ১৭৬ রান ,নট আউট থাকেন শিবম দুবে ৩৪(২৮) নট আউট ,জাদেজা ২৫ নট আউট থাকেন ।
...
আজ শুরু হচ্ছে আইপি এল জয়ের লড়াই
Updated : 03/22/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ চিদাম্বরম স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়ারের নেতৃত্বে সিএসকে মুখোমুখি হবে ডুপ্লেসির নেতৃত্বাধীন আরসিবির । সবাই তাকিয়ে আছে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির পারফর্মেন্সের দিকে ।বিশেষজ্ঞ রা মনে করছে মেয়েরা ট্রফি দিয়েছে আরসিবি কে ,মনে হচ্ছে আর সিবির হাতে আইপি এল ট্রফি ওঠার সম্ভাবনা বেশি ।
...
সৌদি আরবের মাঠে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে
Updated : 03/21/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই প্রথম তৃতীয় পর্যায়ে খেলবে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ,জিতলে লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবে সুনীল ছেত্রীরা ।ফিফা ক্রমতালিকা তে ভারত রয়েছে ১১৭ তম স্থানে আর আফগানিস্তান রয়েছে ১৫৮ তম স্থানে । ভারতের সমস্যা আব্দুল সাহেলের চোট ,জানা যাচ্ছে ব্রেন্ডনের জায়গায় খেলবে বিক্রম প্রতাপ সিংহ ।
...
স্টার্ক নিয়ে দর্শক দের মধ্যে উন্মাদনা ইডেনে
Updated : 03/20/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কেকেআর দল ইডেনে প্রস্তুতি ম্যাচ খেলেন স্টার্ক কে দেখে ২৪ কোটি বলে হাত নাড়েন ।প্রথম ওভারে তিনি এক রান দিয়ে গুড়বাজের উইকেট টি তুলে নেন । তার পরে দ্বিতীয় ওভারে রঘুবংশী দুটি চার মারলেও একটিও ব্যাটের মাঝে লাগেনি আর ডেথ ওভারে তাকে দুটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তোলেন রিংকু সিংহ ,স্টার্ক বৈঠক করেন গৌতম গম্ভীর চন্দ্রকান্ত পন্ডিত ও নীতিশ রানার সাথে ,ম্যাচের স্ট্রাটেজি নিয়ে ।
...
আজকে থেকে শুরু হচ্ছে সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা
Updated : 03/19/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্যারিস অলিম্পিক্স আগে নিজেদের তীক্ষ্ণতা যাচাই করে নেওয়ার আরো একটি সুযোগ পাচ্ছেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন রা ।আজকে থেকে শুরু হচ্ছে সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ।প্রথম রাউন্ডে লক্ষ খেলবেন মালেশিয়ার লিওন জুন হাউয়ের বিরুদ্ধে ।মেয়েদের সিঙ্গলসে সিন্ধুর প্রথম প্রতিপক্ষ জার্মানির ইউভেন লি ।
...
মহিলা আইপি এলের চ্যাম্পিয়ন হলো আরসিবি
Updated : 03/18/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৬ বছর পরে আর সিবি কে ডাবলুপি এলে প্রথম ট্রফি এনে দিলেন স্মৃতি মান্ধানা রা ।দ্বিতীয় মরশুমে এই কৃতিত্ব দেখালেন তারা ।জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান ,ওভারের তৃতীয় বলেই আরসিবি কে চ্যাম্পিয়ন করেন রিচা ঘোষ ।দিল্লি তুলেছিল ১১৩ রান ১৯.৩ ওভারে আর আরসিবি শেষ ওভারেই তুলে নেন দুই উইকেটে ১১৫ রান ।
...
পাঞ্জাব কিংসের জার্সি উন্মোচন অনুষ্ঠান হলো
Updated : 03/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার আসন্ন আইপি এলে জন্য পাঞ্জাব কিংস দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন দলের কর্ণধার ,প্রীতি জিন্টা ও পাঞ্জাব দলের অধিনায়ক শিখার ধাবন ।প্রীতি অনুষ্ঠান চলাকালিন বলেন ভক্তদের সামনে নতুন জার্সি উন্মোচন দারুন আনন্দের বিষয় ।আমরা চাই নতুন জার্সিতে আইপিএল ট্রফি নিয়ে মাঠ ছাড়ুন ক্রিকেটার রা ।
...
লড়াই করেও অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে পরাজিত ভারত
Updated : 03/17/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় শাটলার লক্ষ্য সেন ,অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তীব্র লড়াই করেও হেরে গেলেন জোনাথান কৃষ্টির বিরুদ্ধে ১২-২১,২১-১০,১৫-২১ ফলাফলে ।২২ বছর বয়েসী লক্ষ্য ২ বছর আগে আল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হেরে গিয়েছিলো ডেনমার্কের ভিক্টরের কাছে । হেরে গিয়ে হতাশ হলেও মনোবল হারিয়ে যাননি লক্ষ্য ।
...
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের খেলা তে নাম প্রকাশ হলো ২৫ প্লেয়ারের
Updated : 03/16/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার ভারতীয় ফুটবল কোচ ইগোর স্টিমাছ আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচে ,২৫ জন ফুটবলারের নাম ঘোষনা করলো ।এই তালিকা তে বাংলার থেকে আছেন একমাত্র শুভাশিস বোস । আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ২১ সে মার্চ ,বৃহস্পতিবার,দ্বিতীয় ম্যাচ ২৬ সে মার্চ গুয়াহাটিতে । অধিনায়ক সুনীল ছেত্রী এবং চোটের কারণে ব্যাড পড়েছে লাল চুনুঙ্গা ,সন্দেশ ঝিঙ্গেন এবং প্রীতম কোটাল ।
...
আই এস এলে কেরল কে হারালো মোহনবাগান
Updated : 03/14/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কেরলের মাঠে আই এস এলের লীগের খেলা তে মোহনবাগান হারায় কেরল ব্লাস্টার্স কে ৪-৩ গোলে ।খেলার প্রথমে সাদিকুর গোলে এগিয়ে যায় মোহনবাগান ,দ্বিতীয় অর্ধে রাহুল কেপীর পাশ থেকে সমতা ফেরায় বিবিন মোহনন ।তার কিছুক্ষন পরে সাদিকু ফির এগিয়ে নিয়ে যান মোহনবাগান কে ,আ ৬৩মিনিটে সমতা ফেরায় কেরল,৬৮ মিনিটে দীপক টাংরি গোল করেন,৯৭ মিনিটে গোল করে বাগানের জেসিন ,তার ১ মিনিটে ব্যবধান কমান দিয়ামান্টকশ ।
...
নতুন জার্সির উদ্বোধন করলো রাজস্থান রয়্যালস
Updated : 03/13/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বারের আসন্ন আইপি এলে নতুন জার্সির উদ্বোধন করলো রাজস্থান রয়্যালস দল। জানা যাচ্ছে সেই জার্সি উৎসর্গ করা হয়েছে রাজস্থান ও দেশের মহিলাদের ,এই নিয়ে একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছে ফ্রাঞ্চাইজি দল । এই বার যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসাংয়ের শ্লোগান হচ্ছে আউড়াত হায় তো ভারত হ্যায় ।
...
আই পি এল টিকিটের দাম শুরু হচ্ছে ৭৫০ টাকা থেকে
Updated : 03/12/2024, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আই পি এল য়ে ঢাকে কাঠি পড়ার আগেই ঘোষণা করে দেওয়া হলো ইডেনে টিকিটের মূল্য ।নাইট রাইডার্সের তরফে জানানো হয়েসে যে স্কুল এবং কলেজ পড়ুয়াদের ভিড় বাড়াতে টিকিটের দাম শুরু হয়েছে ৭৫০ টাকা থেকেই ।এই ছাড়াও টিকিট থাকবে ১০০০,১৫০০,২০০০ ২৫০০-৩০০০ থেকে ৮৫০০ এবং ২৮০০০ টাকার টিকিট । আগামী ২৩ সে মার্চ প্রথম ম্যাচ হবে ইডেনে ।
...