আই পি এলে রুদ্ধশ্বাস ম্যাচে জয় গুজরাট টাইটান্স য়ের
Updated : 04/09/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস য়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে এক রানে জয়ী হলো গুজরাট টাইটান্স । প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তোলে ৪ উইকেটে ২১০ রান । তাদের হয়ে সর্বাধিক রান করেন শুভমান গিল (৭০)।জবাবে দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে তোলে ২০৯ রান । শেষ বলে কুলদ্বীপ যাদব কে রান আউট করে ম্যাচ ছিনিয়ে নেন, উইকেট কিপার জোশ বাটলার ,মনে করিয়ে দেন বাংলাদেশের বিরুদ্ধে ধোনির কৃতিত্ব ।
...
আই পি এলে রাজস্থান ২৭ রানে হারালো মুম্বাই কে
Updated : 04/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বৃষ্টি স্নাত গৌহাটি স্টেডিয়ামে ২০ ওভারের খেলা ১১ ওভারে এসে দাঁড়ায় । প্রথমে ব্যাট করে রাজস্থান করে ৩ উইকেটে ১৫০ রান । যশস্বী জয়সওয়াল ৩২ বলে ৭৭ রান করে ম্যান অফ দি ম্যাচ হন । বৈভব ১৪ বলে ৩৯ রান করেন । জবাবে মুম্বই ইন্ডিয়ান্স নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে ।
...
লখনৌয়ের হয়ে আগুনে বোলিং করলেন সামি
Updated : 04/06/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই পি এলে লীগের খেলা তে গতকাল ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ তোলে ৯ উইকেটে ১৫৬ রান । মোহাম্মদ সামি আগুন বোলিং ৯ রান দিয়ে দুটি উইকেট নেন । জবাবে সুপার জায়ান্ট ১৯.৫ ওভারে ৫ উইকেটে ১৬০ রান করেন । তাদের হয়ে অধিনায়ক পন্থ ,৫০ বলে ৬৮ রান করে নট আউট থাকে ।
...
মুম্বাই কে পরাস্থ করলো দিল্লি ডেয়ার ডেভিলস
Updated : 04/05/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই পি এলের লীগের খেলা তে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে তোলে ১৬২ রান । অধিনায়ক সূর্য যাদব সর্বাধিক ৫১ রান তোলেন ৩৬ বলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তোলেন ,তাদের হয়ে রিজভী ৫১ বলে ৯০ রান তুলে ম্যান ওফ দি ম্যাচ হন ।
...
আই পি এলে আবারো হারলো কলকাতা নাইট রাইডার্স
Updated : 04/03/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা নাইট রাইডার্স পরাজিত হলো হায়দ্রাবাদ সানরাইজার্স য়ের কাছে ৬৫ রানে । গতকাল ইডেনে আই পি এলে লীগের খেলা তে আবারো পরাজিত হলো নাইট রাইডার্স সানরাইজার্স য়ের কাছে ৬৫ রানে । প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ করে ৮ উইকেটে ২২৬ রান । তাদের হয়ে সর্বাধিক রান করেন ক্লাসেন ৫২ (৬৫) ,কলকাতা নাইট রাইডার্স জবাবে ১৬ ওভারে ১৬১ রান তুলে সকলে আউট হয়ে যান । ম্যান অফ দি ম্যাচ হন নীতিশ কুমার রেড্ডি ।
...
আই পি এলে দিল্লি হারালো লখনৌ কে ৬ উইকেটে
Updated : 04/02/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই পি এলের লীগের ম্যাচে লখনৌ সুপারজায়ান্ট ব্যাট করে তোলে ১৪১ রান ১৮.৪ ওভারে । তাদের হয়ে সর্বাধিক রান করেন সামাদ ৩৬ এবং মার্শ ৩৫ রান করে । নট রাজন ২৯ বলে ৩টি উইকেট নেন । জবাবে দিল্লি ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলেন ।৪৭ বলে ৭০ রান ম্যান অফ দি ম্যাচ হন রিজভী ।
...
পাঞ্জাব কিংস হারালো গুজরাট টাইটান্স কে তিন উইকেটে
Updated : 04/01/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পাঞ্জাবের মূল্যানপুরে আইপিএলের প্রথম সাখ্যাতে পাঞ্জাব হারালো গুজরাট কে তিন উইকেটে ।প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স তোলে ৬ উইকেটে ১৬২ রান । তাদের হয়ে সর্বাধিক রান তোলেন গিল ৩৯ এবং বাটলার ৩৮ রান । তার
পরে পাঞ্জাব ব্যাট করে ১৯.১ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৫ রান । ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থেকে কুপার কনোলি অস্ট্রেলিয়ার ম্যান অফ দি ম্যাচ হন । এইটি তার প্রথম ম্যাচ ।
...
আই পি এলের প্রথম খেলা তে জিতলো আর সি বি দল
Updated : 03/29/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আই পি এলের চিন্না স্বামী স্টেডিয়ামে প্রথম খেলা তে সানরাইজার্স প্রথমে ব্যাট করে ৯ উইকেটে তোলে ২০১ রান ।অধিনায়ক ঈশান করে ৮০ রান ৩৮ বলে। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স য়ের জ্যাকব ডাফি ম্যান অফ দি ম্যাচ হন ২২ রানে তিন উইকেট নিয়ে । জবাবে আর সিবি ১৫.৪ ওভারে ৪ উইকেট নিয়ে ২০৩ রান করে জয়ী হন । বিরাট নট আউট থাকেন ৩৮ বলে ৬৯ রান করে ।
...
ঈশান কিষানের নেতৃত্বে হায়দ্রাবাদ সানরাইজার্স লড়বে আজকে
Updated : 03/28/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভারতীয় সময় সন্ধ্যা ৩০ মিনিটে শুরু হচ্ছে আই পি এলের উদ্বোধন ম্যাচ রয়াল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ সানরাইজার্স । উল্লেখ যোগ্য বিষয় হলো সান রাইজার্স কে এই প্রথম নেতৃত্ব দেবেন ঈশান কিষান । সানরাইজার্স প্রথম কোচ ভেত্তোরি বলেন বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা ঈশান কে এগিয়ে রেখেছে ।
...
আই পি এলের সম্পূর্ণ সূচি প্রকাশ হলো
Updated : 03/27/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আই পি এলের সম্পূর্ণ সূচি প্রকাশ করলো আই পি এল কমিটি । প্রথম ম্যাচ শুরু হচ্ছে ২৮ সে মার্চ আর সিবি বনাম হায়দ্রাবাদ সানরাইজার্স বেঙ্গালুরু তে সন্ধ্যা ৭:৩০ মিনিটে । গ্রুপ লিগের শেষ খেলা টি ২৪ সে মে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস কলকাতার মাঠে । কেকে আরের ম্যাচ রয়েছে ২৯ সে মার্চ থেকে ২৪ মে অব্দি । গতকাল এক ফ্রেমে সব দলের অধিনায়ক দের সঙ্গে ট্রফি তোলে বিসিসিআই ।
...
আই পি এলের দায়িত্ব পেতে চলেছেন ঈশান কিষান
Updated : 03/26/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় দল থেকে প্রায় ছিটকে যাওয়া খেলোয়াড় ঈশান কিষান সদ্যসমাপ্ত টি ২০ বিশ্বকাপে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে ছিলেন । সূত্রের খবর আই পি এলে প্যাট কামিংসয়ের অনুপস্থিতি তে সানরাইজার্স হায়দ্রাবাদ কে নেতৃত্বে দেবেন তিনি ।
উত্তরে ঈশান কিষান বলেন এই দায়িত্ব পেয়ে আমি অভিভূত ।আমি জানি কি ভাবে খেলা তা বার করতে হয় ।
...
মহামেডান কে হারালো ইস্টবেঙ্গল ৭ গোল য়ে
Updated : 03/24/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে আই এস এলের লীগের খেলা তে ইস্টবেঙ্গল ৭ গোলে হারালো মহামেডান কে । অসংখ্য সুযোগ নষ্ট না করলে ফলাফল ১০-১২ শুন্য হতে পারতো । প্রথম গোল টি করেন আনোয়ার বা পায়ের জোরালো শটে । দ্বিতীয় গোল করেন ইউসেফ পেনাল্টি থেকে ,তৃতীয় গোল টি হয় পেনাল্টি থেকে করেন ক্রেসপো ৩৮ মিনিটে ,৭৫ মিনিটে মিগুয়েল শট
...
আজ ইস্টবেঙ্গল ও মহামেডানের মরণবাঁচন লড়াই
Updated : 03/23/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলেন মহামেডান এ আমরা মোটেই হাল্কা ভাবে নিচ্ছি না । বিদেশী নেই কিন্তু কিছু দুর্দান্ত ফুটবলার ওই দলে আছে । লড়াই টা ইস্টবেঙ্গলের জয়ের স্মরণীতে ফিরে আসা এবং মহামেডানের তরফে জয়ের স্মরণীতে ফিরে আসার । আসা করি আজকে মহামেডান ও ইস্টবেঙ্গলের খেলা টি দুর্দান্ত হবে ।
...
বৈভব সূর্যবংশী কে নিয়ে ইরফান পাঠানের বক্তব্য
Updated : 03/22/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আসন্ন আইপি এল বৈভব সূর্যবংশীর জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে বলে জানালো ইরফান পাঠান । ভারতীয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ,হার্দিক,সঞ্জু ,অভিষেক শর্মার সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিল। .অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বৈভব । পাঠান বলেন আসন্ন আইপিএলে বিভিন্ন বোলার রা ভালো মত পরিকল্পনা নিয়েই নামবেন । জানা যাচ্ছে বোলার রা ভিডিও দেখে বৈভবের দুর্বলতা খোঁজার চেষ্টা করছে । তাই বৈভব কে নিজের দুর্বলতা ঢাকতে হবে ।
...
৯০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি
Updated : 03/20/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইন্টার মায়ামির হয়ে বুধবার রাত্রে ন্যাশনাল এফসির বিরুদ্ধে কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের শেষ ১৬ তে ফুটবল জীবনের ৯০০ তম গোল টি করেন মেসি । ৭ মিনিটের মাথায় বক্সের ভিতরে জীবনের ১১৪২ তম ৯০০ টম গোল টি করেন মেসি ।
ম্যাচ ১-১ ড্র হওয়া তে মেসিদের বিদায় নিতে হয় ওই টুর্নামেন্ট থেকে ।
...
যৌথ উদ্যোগে কলকাতা তে চালু হতে চলেছে বেবি ক্রিকেট লীগ
Updated : 03/18/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রয়াত জগমোহন ডালমিয়ার হাতে তৈরি ন্যাশনাল ক্রিকেট ক্লাব এবং মেইনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হতে চলেছে বেবি লীগ । ৮-১০ বছরের খুদে ক্রিকেটার দের নিয়ে ২৪ দলের এই প্রতিযোগিতা হবে । প্রত্যেক দল খেলবে ১০ ওভার করে ফাইনাল ২৫ সে মার্চ ।
...
অল ইংল্যান্ড ফাইনালে হেরে গেলো লক্ষ্য সেন
Updated : 03/11/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই নিয়ে পর পর দুই বার অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠে হেরে গেলেন শাটলার লক্ষ্য সেন । তিনি আশা করেছিলেন ট্রফি টা জিতবেন তাই ভেঙে না পরেও তিনি ঘুরে দাঁড়াতে চান । সেমিফাইনালে প্রায় ১০০ মিনিট খেলতে হয়েছে তাকে তাই পায়ের পেশিতে টান পরে ,তাই পুরো দমে খেলতে পারেননি ফাইনালে ।
...
আজ সিডনি তে ভারতের মহিলা ফুটবল দল মুখোমুখি হবে চীনা টাইপেইয়ের সাথে
Updated : 03/10/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এ এফসি এসিয়ান কাপে ভারতের মহিলা দল যাত্রা শুরু করেছিল ভিয়েতনামের কাছে ১-২ গোলে হেরে । দ্বিতীয় খেলা তে লজ্জার হার হয় জাপানের কাছে ১১ গোলে হেরে । গ্রুপ সি তে চার দলের মধ্যে সব থেকে নিচে আছে ভারত । এত সত্ত্বেও শেষ আটে ওঠার একটা সম্ভাবনা আছে যদি ,চীনা টাইপেইয়ের বিরুদ্ধে নূন্যতম দুই গোলে যেতে এবং পাশাপাশি জাপান যদি ভিয়েতনাম কে হারায় সেই ক্ষেত্রে শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে ভারতে । খেলাটি দুপুর ২:৩০ মিনিট য়ে দেখা যাবে ।
...
টি ২০ বিশ্বকাপ জিতলো ভারত
Updated : 03/09/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত পরাজিত করলো নিউজিল্যান্ড কে ৯৬ রানে ।টসে জিতে নিউজিল্যান্ড ভারত কে ব্যাট করতে পাঠায় । প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৫৫ রান, সর্বাধিক রান করেন সঞ্জু স্যামসং ৮৯ (৪৬) বলে । ঝোড়ো ব্যাটিং করেন অভিষেক শর্মা ৫২(২১) ও ঈশান কিষান ৫৪(২৫) । তার পরে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান করে । বুমরাহ ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ এবং টুর্নামেন্টে ৩২১ রান করে ম্যান অফ দি সিরিজ হন । নিউ জিল্যান্ড য়ের বিরুদ্ধে ভারত এই প্রথম নক আউট পর্যায়ের খেলা তে জিতলো ফলাফল ৩-১।
...
বিশ্বকাপ ফাইনালে টস জিতলো নিউজিল্যান্ড ব্যাট করবে ভারত
Updated : 03/08/2026, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরো কিছুক্ষণের মধ্যে টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে । টসে জিতে নিউজিল্যান্ড ভারত কে ব্যাট করতে পাঠিয়েছে । এখন দেখার নির্দিষ্ট ২০ ওভারে ব্যাট করে ভারত কতটা রান তোলে । তবে আহমেদাবাদের পিচ বলছে বড় রান না করলে এই ম্যাচে জয় অসম্ভব । পাশাপাশি সেমিফাইনালের মত জবরদস্ত ফিল্ডিং করতে হবে ভারত কে জয়ের জন্য ।
...