নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুম্বাইয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসির আই এস এলয়ের নতুন মরশুমে জার্সি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ,চলচ্চিত্র অভিনেতা ও নর্থইস্ট উনাইটেডের মালিক জন আব্রাহাম বলেন ,ভারতের ক্রীড়া মানচিত্রে একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে । তিনি বলেন ক্লাবগুলির হাতে সরাসরি লীগ পরিচালনার দায়িত্ব চলে আসা তে ভারতে ফুটবল জনপ্রিয়তা তে ক্রিকেট কেও ছাপিয়ে যাবে । আই এস এলে সব ফ্রাঞ্চাইজির মালিক রা একসঙ্গে একসূত্রে কাজ করাতে ভারতে ফুটবল দ্রুত এগিয়ে আসবে ।