নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা বিভাগের সচিব অরুণীশ চাওলা তার এক্স হান্ডলে শুক্রবার জানান আইডি বি আই ব্যাঙ্কের শেয়ার বিক্রির জন্য দ্বরপত্র জমা পড়েছে,নির্ধারিত পদ্ধতি মেনে সেইগুলি নির্ধারণ হবে । ২০২২ শালের অক্টোবর থেকে এল আই সির সঙ্গে মিলে মোট ৬০.৭২% অংশীদারি বেসরকারি সংস্থা কে বিক্রির জন্য আগ্রহ পত্র চেয়েছে কেন্দ্র । তার মধ্যে কেন্দ্রের ছিল ৩০.৪৮% এবং এল আইসির ৩০.২৪%অংশীদারি ।