খবর > Country

আগামী সোমবার রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

Updated : 03/03/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামী সোমবার ৯ মার্চ দেশে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । নেতৃত্বে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবির সিংহ সান্ধু  এবং বিবেক জোশি । তারা এই রাজ্যে এসে প্রশাসন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সাথে বৈঠক করবেন । গতকাল রাজ্য প্রশাসন ও সিইও  দফতরের সঙ্গে বৈঠকে এই কথা জানান কমিশনের দফতরের লোকেরা । এই ছাড়াও কমিশন জানিয়েছে ,আগামী ১০ মার্চের মধ্যে শেষ করে ফেলতে হবে ফর্ম ৬,ফর্ম ৭ এবং ফর্ম ৮ সম্পূর্ণ নিস্পত্তি ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------