নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশেষ সূত্রের খবর বিজেপির বিধাননগর কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের উপস্থিতি তে নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে প্রার্থী বাছাইয়ের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে । এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপির
বিজয়ী বিধায়কের এলাকাতে গ্রহণ যোগ্যতা স্বচ্ছ ভাবমূর্তি ,জেতার সম্ভাবনা ,ও দলের প্রতি আনুগত্য কে মাপকাঠি করা হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ।একাংশ মনে করছে এই পথে হাঁটা কঠিন হলেও তাই হয়তো করতে হতে পারে বিজেপি কে ।