নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পরে দেশ জুড়ে যখন জাতীয়তাবাদের হাওয়া বইছে ঠিক সেই সময় আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা করবেন । তবে সরকারি ভাবে তিনি পড়শী রাজ্যে সিকিমের ৫০ বছর ভারত ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে আসছেন । আলিপুরদুয়ার থেকে রাজনৈতিক সভা করতে যাবেন বিহারে ।রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছেন কেন্দ্রীয় সরকারের সাফল্যের পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি নিয়ে দুই চার কথা তিনি বলবেন ।