নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ,আজ থেকে শনিবার অব্দি গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা তে জোরালো বৃষ্টির খবর আছে ।সেই সঙ্গে ভারী বর্ষণের ইঙ্গিত ও দিয়েছে আবহাওয়া দফতর । দফতরের তরফে জানানো হয়েছে দিন তিনেকের মধ্যে উত্তর বঙ্গ ও সিকিমের মধ্যে বর্ষা ঢুকতে পারে ।উত্তর বঙ্গে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।তবে গাঙ্গেয় বঙ্গে কবে সরকারি ভাবে বর্ষা ঢুকবে জানা যায়নি ।