নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বছর দশমীর দিনে ইচ্ছেমতিতে জলসীমা বজায় রেখে বৈঠক করেছে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি । ভারতের তরফে উপস্থিত ছিলেন বিএসএফ ছাড়াও পুরসভার আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা । নিরঞ্জন চলবে আজ সকাল ১০ থেকে বিকাল ৫ টা অব্দি । ভারতের জলসীমা পাহারা দেবে বিএসএফ ,ওই পারে থাকবে বিজিবি ।ড্রোন উড়িয়ে বাইনোকুলারের সাহায্যে নজরদারি চালাবে বিএসএফ ।