নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইচ ডি এফ সির প্রাক্তন চেয়ারম্যান দীপক পারেখ জানান এইচ ডি এফ সি কে অধিগ্রহণ করতে চেয়ে বার্তা পাঠিয়েছিল আইসিআইসি আই ব্যাঙ্কের কর্তারা । কিন্তু ঋণদাতা সংস্থা এইডিএফসি আই সি আই সি আই ব্যাঙ্কের প্রস্তাব প্রত্যাখান করে । পরে এইচ ডি এফ সি এবং এইচ ডি এফ সি ব্যাঙ্ক য়ের সংযুক্তিকরণ হয় । এখন তারা দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ।