নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উপত্যকা তে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলার সময় কাশ্মীর উপত্যকা তে খুন হলেন একজন সাধারণ নাগরিক তথা সমাজ কর্মি । শনিবার রাতে কুপওয়ারা তে গুলাম রসূল মাগরেই নামক এক সমাজ কর্মি কে গুলি করে হত্যা করা হয় । কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে রসূলের এক ভাই সন্ত্রাসবাদী ,সে গত তিন দশকের বেশি সময় ধরে পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ।