নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : Climate Risk and Resilience Index-এ কলকাতার স্কোর হল পঁইত্রিশ। সব থেকে ঝুঁকিপূর্ণ শহর হলো, গুজরাটের আহমেদাবাদ এবং পাকিস্তানের হায়দ্রাবাদ ৪১, তারপর আছে মুলতান ৩৮, ঢাকা ৩৬, লাহোর ও কলকাতা স্কোর ৩৫।এই তালিকায় ভারতের শহর হিসেবে শীর্ষে রয়েছে আহমেদাবাদ এবং কলকাতা। কলকাতার ক্ষেত্রে অন্যতম বড় আশঙ্কা অতিরিক্ত তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে রয়েছে রাত্রে গরম এবং অল্প সময়ের প্রবল বৃষ্টির জেরে জলমগ্নতার সমস্যাও।