নিউস ঘন্টায় ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী আজকে সঞ্জীব খান্না (প্রধান বিচারপতির ) কাছ থেকে শপথ বাক্য পাঠ করার পর ,সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন ।হোলির ছুটির কারণে আজ সোমবার ১৭ই মার্চ তার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।রোস্টার অনুযায়ী দেখা যাচ্ছে বিচারপতি দের জ্যেষ্ঠতার ক্রমানুসারে ২০৩১ শালে জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন । সুপ্রিম কোর্টে ২৬ মে ২০৩১ শালে তিনি প্রধান বিচারপতি হবেন এবং ২ অক্টোবর ২০৩১ তিনি অবসর নেবেন ।