নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেশ কয়েকদিন টাল বাহানার পরে, বিশ্ব ক্রিকেটের নিয়মায়ক সংস্থা জানালো ভারত বনাম পাকিস্তানের টি ২০ বিশ্বকাপের খেলা কলম্বোর মাটিতে অনুষ্ঠিত হবে । সোমবার রাতে ভারত পাকিস্তানের ম্যাচের কথা ঘোষণা হওয়ার পরেই দিল্লি থেকে কলম্বোর নন স্টপ বিমানের ভাড়া ১ লক্ষ্য ছুঁই ছুঁই করছে । শ্রীলঙ্কা এয়ার লাইন্সের ভাড়া প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি । ১৪ ফেব্রুয়ারী কলম্বোর বিলাসবহুল ও সাধারণ হোটেলের ভাড়া এক রাত্রে বহু বেড়ে গিয়েছে ।যারা প্রথমেই সব ধরণের টিকিট কেটে রেখেছিলেন তারাই এখন লাভবান ।
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এক দিকে সুপ্রিম কোর্ট অপরদিকে নির্বাচন কমিশন এবং শেষ দিকে রাজ্য সরকার ।এই তিন ধরণের টানা টানি তে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে । বিশেষজ্ঞ মহল মনে করছে আগামী এপ্রিল মাসে নির্বাচন প্রায় অসম্ভম্ব হয়ে দাঁড়িয়েছে ।বর্তমান পশ্চিমবঙ্গ ১৭ তম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ,৭ মে ২০২৬। কিন্তু তার আগে ভোট প্রক্রিয়া শেষ করে ফেলা উচিত ,অথচ ১৪ ফেব্রুয়ারী পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হতে বেশ কিছু সময় লাগবে ।বৈধ ভোটার বাদ গেলে সেটা সংশোধন করতে মাস খানেক সময় লাগবে ।তাহলে কি রাষ্ট্রপতি শাসনে কি কপালে ?