নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তেল ও গ্যাস মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে পেট্রল ও ডিজেলের যোগানে কোনো সমস্যা নেই । তবে রান্নার গ্যাস অথবা এলপিজি আমদানি তে বিকল্প উৎস্য নেই বলেই সমস্যা বেশি । দেশের এলপিজি উৎপাদন ২৫% বাড়ানো হয়েছে । রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণ রাখতে রাষ্ট্রায়াত্ব তেল সংস্থা গুলিকে ৩০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে । সূত্রের খবর দুটি তেল ও গ্যাস বাহি জাহাজ খুব শিগ্রই দেশে পৌঁছে যাচ্ছে । কেন্দ্রের তরফে সব রাজ্য কে বে আইনি মজুদদারি ও কালোবাজারি ঠেকাতে সক্রিয় হতে বলা হয়েছে ।