নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ,আগামী ২০২৫ শালের ফেব্রুয়ারী তে ।সেই লক্ষ্যে গতকাল ২৯ টি আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে ।বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছেন প্রাক্তন এমপি প্রবেশ ভার্মা কে এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতশীর বিরুদ্ধে প্রার্থী করেছেন প্রাক্তন সাংসদ রমেশ বিদুরি কে ।তারা দুইজনেই কট্টর হিন্দুদত্ববাদী নেতা ।বিজেপির লক্ষ্য অতসী এবং কেজরিওয়াল যাতে নিজেদের কেন্দ্র নিয়েই ব্যস্ত থাকেন ।দুস্মন্ত গৌতম কে করল বাঘ বিধানসভা থেকে টিকেট দেয়া হয়েছে তিনি পিছিয়ে পড়া বাল্মিক সমাজের নেতা ।