নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সেনাবাহিনীর পোশাক পরে লস্করের ছায়া সংগঠন টিআরএফ পহেলগামের বৈসারনে পর্যটকদের উপরে নির্বিচারে গুলি চালায় ,এবং তাতে নিহত হন ২৬ জন ।তার মধ্যে এক বাঙালি পর্যটক ও আছে নাম বিতান অধিকারী । ঘটনা টি ঘটে বেলা ২টা ৪০ মিনিটে ।তার পরেই অভিযানে সেনা নেমে পরে ,এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি ।প্রধান মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সঙ্গে মুখ্যমন্ত্রীও ছিলেন ।ঘটনার কড়া নিন্দা করেছেন ট্রাম্প ও পুতিন ।