খবর > Country

পুজোর আগে চা শ্রমিকদের জন্য সুখবর

Updated : 09/09/2026, IST

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর আগেই উত্তরবঙ্গের চাষ শ্রমিকদের জন্য, ২০% হারে বোনাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের শ্রম দফতরের মাধ্যমে এই বোনাস দেয়ার  প্রক্রিয়া চলবে। আগামী পাঁচই অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে শ্রম দপ্তর। দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের বাজেট নথিতেও কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়ার কথার উল্লেখ আছে। এই বোনাস পেয়ে ২.৫৭ লক্ষ শ্রমিক উপকৃত হবে।  

 

ফিডব্যাক

যোগাযোগ

------