নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : তিন দিনের ভারত সফরে আসা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা, সুযোমান প্রযুক্তি, উদীয়ামান প্রযুক্তি, মহাকাশ ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে দুটি দেশ। প্রধানমন্ত্রী মোদি পোলিশ সংস্থাগুলিকে ভারতে তাদের বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই হাজার ত্রিশ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন।