নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ৯ জুন তৃতীয় বারের জন্য শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ,জানা যাচ্ছে তার সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন গোটা ৩০ সাংসদ ।জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রী সভা শপথ নেবে ।আজ সন্ধ্যা ৭-৮ টা অব্দি শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে রাষ্ট্রপতি ভবনে ,বিভিন্ন শরিকদের চাপ থাকা সত্ত্বেও বিজেপি নিজের হাতে চারটি মন্ত্রক স্বরাষ্ট্র ,প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র এই ছাড়াও রেল ,শিক্ষা ,সড়ক ও পরিবহন ,আইন ,তথ্য প্রযুক্তি ,ইস্পাত ,কয়লা ও বেসামরিক বিমান চলাচল নিজেদের হাতেই রাখতে চলেছে বিজেপি ।