নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ২:৩০ নাগাদ অশোক নগর মাঠে বারাসাত ও বশিরহাটের বিজেপি প্রার্থীর জন্য একটু বিপুল জনসভা থেকে ভাষণ দেন ।তার পরে তিনি বারুইপুরের সংলগ্ন স্টেডিয়ামে একটি বিপুল জনসভা তে ভাষণ দেন যাদবপুর ও দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থীর জন্য । দুটি সভা তেই তৃণমূলের পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের দিকে অভিযোগ করেছেন ।বিকাল ৫:৩০ নাগাদ মায়ের বাড়িতে গিয়ে সন্ধ্যা আরতি করেন , এবং তারপর নেতাজির মূর্তিতে মালা দিয়ে বিপুল মানুষ কে সাক্ষ রেখে উত্তর কলকাতা ও দমদমের প্রার্থীকে নিয়ে রোড শো এবং নেতাজি ও বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন ।