নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শনিবার সন্ধ্যা তে এক্স হ্যান্ডেলে রেমন্ডস ঘোষ্ঠীর কর্ণধার গৌতম সিংহানিয়া জানান প্রয়াত হয়েছেন রেমন্ডসের প্ৰাক্তন চেয়ারম্যান ও ৮৭ বছর বয়েসের বৃদ্ধ বিজয়পথ সিংহানিয়া । ২০০০ শাল অব্দি দুই দশক ধরে রেমন্ডস কে নেতৃত্ব দিয়েছেন চেয়ারম্যান বিজয়পথ সিংহানিয়া। তিনি পদ্ম ভূষণ সন্মানেও সম্মানিত হন । তিনি সংস্থার দায়িত্ব গৌতম কে অর্পণ করার সাথে সাথে নিজের ৩৭% শেয়ার ও ছেলে কে লিখে দেন । পরে আইনি জটিলতা হলেও ছেলের সাথে সেটি মিটে যায় ।