নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হিসাবে বিহারের বিজেপি বিধায়ক নিতিন নবীন কে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হলো । বিজেপির সাংগঠনিক প্রথা অনুযায়ী ,কার্যকরী সভাপতি জাতীয় সভাপতি হন । অমিত শাহের পরে জেপি নাড্ডা সেই পথ ধরেই এসেছিলেন । সূত্রের খবর ,১৬ ডিসেম্বর থেকে খরা মাস শুরু হচ্ছে চলবে ১৪ জানুয়ারী অব্দি ,এপ্রিলে জাতীয় পরিষদের বৈঠকে তাতে শিল মোহর বসবে ।অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে নির্বাচনের আগেই বিজেপির নেতৃত্ব বদল হবে ।