নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অপারেশান সিঁদুর এবং -ভারত পাকিস্তানের সংঘাতের পরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন বিদেশ-মন্ত্রী এস জয়শঙ্কর । সোমবার থেকে ছয়দিনের এই সফরে তিনি নেদারল্যান্ডস , জার্মানি এবং ডেনমার্ক এই তিনটি দেশের বিদেশ মন্ত্রীদের সাথে কৌশলগত অংশীদারি এবং অর্থনৈতিক বিষয় নিয়ে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।পাশাপাশি পাকিস্তানের সীমান্ত সংক্রান্ত ভারতের নতুন নীতি সম্পর্কে এই দেশ গুলিকে অবহিত করবেন ।