নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কয়লা পাচার মামলা তে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র কে দেশে ফেরানোর জন্য ,সম্প্রতি সিবিআইয়ের আসানসোলের বিশেষ আদালতে একটি আবেদন জমা করেছে তদন্তকারী সংস্থা । আবেদনে জানানো হয়েছে বিনয় কে প্রত্যর্পণের জন্য
ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানানো হবে ।প্রয়োজনীয় নির্দেশের জন্য এফিডেভিট সহ নথিপত্র আদালতে জমা দিয়েছে সিবিআই ।