আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির উন্নয়ন ,এবং অমিত শাহের শরিকদের মধ্যে রসায়ন ঠিক রাখার কৌশল এই জোড়া ফলাই আপাতত বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে এগোচ্ছে । আগামী ১৮ তারিখ পাটনা যাচ্ছেন অমিত শাহ ,তিনি বৈঠক করবেন নীতিশ কুমার সহ শরিকদের সাথে আসন রফা নিয়ে । ওই সফর শেষে শাহ ফির বিহার যাবেন আগামী ২৭ সে সেপ্টেম্বর । জানা যাচ্ছে বিহারের সফরে বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু সন্ন্যাসীদের নিয়ে আলাদা বৈঠক হতে পারে ।