নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের অন্যতম শক্ত মতুয়া ঘাঁটি বনগাঁ ও রানাঘাট লোকসভা অন্তর্গত সাংগঠনিক জেলা তে এখনো বিজেপি তাদের জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি । উল্লেখ্য এই দুটি লোকসভা কেন্দ্রে ১৪ টি বিধানসভা আসনের মধ্যে ২০২৪ সালে ১২ টি আসন জিতেছিল বিজেপি পরে অবশ্য উপ নির্বাচনে শান্তিপুর রানাঘাট দক্ষিণ ও বাগদা জিতেছে তৃণমূল কংগ্রেস ।উল্লেখ্য রাজ্যের মধ্যে সর্বাধিক নদীয়া দক্ষিণে ২,৪৬,০০০ সদস্য হয়েছে আর বনগাঁর ক্ষেত্রে তা ১লক্ষ্য ৭৫ হাজার । জানা যাচ্ছে রামনবমীর পরে এই দুটি জেলার সভাপতির নাম ঘোষণা হতে পারে ।