নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার বেলুড় মঠে রামকৃষ মঠ ও মিশনের ১১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।সেইখানে ২০২৪-২৫ অর্থবর্ষে কার্য বিবরণী পেশ করতে গিয়ে মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরা নন্দ বলেন উক্ত অর্থবর্ষে ১৬৭০.৭৯ কোটি টাকা সেবা কার্যে ব্যয় করা হয়েছে ।সব থেকে বেশি খরচ করা হয়েছে শিক্ষাখাতে ৭৪৩.১৭ কোটি টাকা । চিকিৎসা খাতে ব্যয় করা হয়েছে ৬০০.৪৫ কোটি টাকা ।৮৪.২৫লক্ষ্য উপভোক্তা কে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে ।