নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লোকসভা তে বাদল অধিবেশনের শেষে পেশ করা হলো তিনটি নতুন বিল । যাতে বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী ,কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রী যদি কোনো গুরুতর অভিযোগে টানা ৩০ দিন হেপাজতে থাকেন , এবং যদি তার সেই মামলা তে ৫ বছর অথবা তার বেশি কারাদণ্ডের সম্ভাবনা থাকে তাহলে তাকে ৩১ তম দিনের মাথায় সেই পদ থেকে সরে যেতে হবে । লোকসভা তে এই বিল পেশের পরে তুমুল বাক বিতন্ডা শুরু করে বিরোধীরা এবং স্পিকার সাময়িক ভাবে লোকসভা স্থগিত রাখতে বাধ্য হন ।