নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম এশিয়ার যুদ্ধে মাথা ব্যাথার কারণ হয়েছে রান্নার গ্যাস , ইতিমধ্যে গৃহস্ত দের যোগান অব্যাহত রাখতে দুটি বুকিংয়ের মধ্যে ২৫ দিনের ফারাক সহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গতকাল ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ডিস্ট্রিবিউটর দের জানানো হয় যে ,দু তিনটি ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে আপাতত বাণিজ্যিক সিলিন্ডার বন্ধ রাখার ,এতে সমস্যা তে পড়তে চলেছে হোটেল ও রেস্তোরাঁ গুলি ।পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে হোটেল রেস্তোরাঁর সিলিন্ডার যোগানের বিষয়টি পর্যালোচনা করতে রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে নিয়ে একটি কমিটিতে তৈরি করার ।