নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ২০১৬ শালের এসএস সির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কে বাতিল বলে ঘোষণা করা তে ,শিক্ষক-অশিক্ষক মিলে চাকরি গেলো ২৫,৭৫৩ জনের ।শুধুমাত্র ক্যানসার আক্রান্ত সোমা দাশের চাকরি বহাল রইলো ।রায়ে প্রধান বিচারপতি বলেন এস এস সির কাছে ওএমআর শিট থাকলে যোগ্য -অযোগ্য দের আলাদা করা সম্ভব ছিল ,কিন্তু কমিশন নিয়ম না মেনে ওএমআর শিট নষ্ট করে ফেলা তে সেটা আর সম্ভব নয় ।জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে তাদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে ।