নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চেক বাউন্স মামলা তে আপাতত স্বস্তি পেলেন পরিচালক রাজকুমার সন্তোষী।জানা যাচ্ছে জামনগর আদালত চেক বাউন্স মামলা তে পরিচালক কে ২ বছর জেল এবং ২ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছিলো ,কিন্তু পরিচালকের আবেদনের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যেই আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে দেয় ,অভিযোগ কারী অশোক লালের বক্তব্য প্রায় ৯ বছর আগে তার থেকে এক কোটি টাকা নিয়েছিলেন রাজকুমার ,কিন্তু তার ফেরত দেওয়া চেক সব বাউন্স হয় ।