নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ,কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি কে সন্মান জানানোর জন্য বায়োপিক তৈরির কথা ঘোষণা করেন তার পুত্র শাহিদ রাফি ।তিনি বলেন ছবির চিত্রনাট্য তৈরি ও ছবির প্রাক -প্রযোজনা সংক্রান্ত কাজ চলছে ।পরিচালনার দায়িত্বে থাকবেন উমেশ শুক্ল ।রাফির বায়োপিকে শিল্পীর গান ব্যবহার করা হবে ,তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো ঠিক হয়নি ।