নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত ,কিন্তু অভিষেক শর্মার ধারাবাহিকতা নিয়ে চিন্তায় আছে দল । গত ৬ ম্যাচে মাত্র ৮০ রান করেছেন তিনি ,গড় ১৩.৩৩। প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে একটি ওয়েবসাইটকে সাখ্যাৎকার দিতে গিয়ে বলেছেন, ও এখন বিভ্রান্ত হয়ে আছে আত্মবিশ্বাসের অভাব আছে । তবে মনে মনে নিশ্চয় বলছে এবার আমাকে জয়ের জন্য আবেদন রাখতে হবে । ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও অভিষেক কে দল থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে কুম্বলে ।