খবর > Sports

অস্ট্রেলিয়ান ওপেন জিতলো স্পেনের আলকারাজ

Updated : 02/02/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল  রড লেভার এরিনা তে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেতাবি লড়াইয়ে প্রথম সেট জোকোভিচের কাছে হেরেও পরবর্তী তিনটি সেট জিতে এই প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলেন এই যুগের কনিষ্ঠ তম খেলোয়াড়  ২২ বছর ২৭৫ দিন স্পেনের কার্লোস আলকারাজ।  তিনি হারালেন জোকোভিচ কে ২-৬,৬-২, ৬-৩ ও ৭-৫ সেটে ।পাশাপাশি ২৫ তম গ্রান্ড স্ল্যাম জেতার অপেক্ষা বাড়লো আরো জোকোভিচের । তবে গতকাল দেখা গেলো দর্শক রা জোকোভিচ কে ২৫ তম গ্রান্ড স্ল্যাম জেতার জন্য বার বার উৎসাহিত করছিলো ,এবং প্রথম সেটে  ৬-২ হেরে গেলেন আলকারাজ ।

ফিডব্যাক

যোগাযোগ

------