নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে আই এস এলে মোহনবাগান হারালো মোহামেডান কে ৫-১ গোলে । জয়ের হ্যাট্রিকে শীর্ষস্থানে রয়ে গেলো মোহনবাগান । খেলার ১২ মিনিটে মহামেডানের প্রথম গোল করেন লাল থ্যাং চিমা । তার পরে মোহনবাগান খেলোয়াড়েরা দাপট দেখাতে থাকে । ২২ মিনিটে ক্যামিংস মোহনবাগানের হয়ে প্রথম গোল করে ,২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি । তার পরে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন । ৩৫ মিনিটে তৃতীয় গোল করেন জেমি , চতুর্থ এবং পঞ্চম গোল করেন দিমিত্রি ।