নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যুবভারতীতে কেরল এফসির কাছে ১-০ গোলে পরাজিত হলো মোহনবাগান ।তার ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে রইলো কেরল ,১০ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে নেমে গেলো মোহনবাগান ।কোচ ফের্নান্দো হার এড়াতে ৪ জন ডিফেন্ডার কে খেলিয়েছিলেন সঙ্গে ছিলেন দীপক টাংরি ব্লকার হিসাবে ।কেরলের হয়ে একমাত্র গোল টি করেন দিমিত্রিয়াস।