খবর > Sports

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারত জয়ের ম্যাজিক দেখালো

Updated : 08/05/2025, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : গতকাল পঞ্চম টেস্টের  পঞ্চম দিন ইংল্যান্ড তাদের দিন শুরু করেছিল , ছয় উইকেটে ৩৩৯ থেকে । তাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান আর ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৪ টি উইকেট । কিন্তু মোহাম্মদ  সিরাজ  মনে মনে  প্রতিজ্ঞা করেছিলেন  তিনি ম্যাচ টি জেতাবেন ,তিনি তিনটি উইকেট গতকাল নেন  এবং মোট ৫ টি উইকেট নেন ১০৪ রান দিয়ে । এক সময়ে  ভারতের  জয়ের জন্য দরকার  ১ উইকেট এবং  ইংল্যান্ডের জন্য ৬ রান । এই অবস্থা তে ৮৫.১ ওভারের প্রথম বলে তিনি আটকিন্সনের উইকেট ছিটকে দিয়ে ভারত কে ছয় রানে জয়ী করে । ক্রিকেট বিশ্ব বলছে এটি একটি  অবিশাস্য টেস্ট ম্যাচ ছিল ,যা টি ২০ কে হার মানায় ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------