নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কল্যাণীর মাঠে প্রিমিয়ার লীগের ডার্বিতে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারায় মোহনবাগান কে । গতকাল ছিল ইস্টবেঙ্গল ক্লাবের এশিয়ান কাপ জয়ের দিন ,কোচ বিনো জর্জ সেই কথা খেলোয়াড় দের মনে করিয়ে দিয়ে বলেন আজ কোনো ভাবেই হারা চলবে না ।বৃষ্টি ভেজা মাঠে খেলতে অসুবিধা হচ্ছিলো খেলোয়াড়দের, খেলার ৯ মিনিটের মাথায় এডমুন্ড পাশ বাড়ান সায়ন কে তার মাপা সেন্টার থেকে হেডে গোল করেন জেসিন ।প্রথম অর্ধের সংযুক্ত সময়ে এডমুন্ডের বাড়ানো বল থেকে ২-০ করে সায়ন । দ্বিতীয় অর্ধে লাল হলুদের রক্ষণের ভুলে মোহন বাগানের লিয়ান ,এর পর কিয়ান আরেকটা গোল করলে ।লাল হলুদের হয়ে জয়সূচক গোল করেন ডেভিড ।