নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলা তে ঝড় তুলে কাস্টমস কে ৪-১ গোলে পর্যদুস্ত করলো ইস্টবেঙ্গল ।জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন কেরলের পিভি বিষ্ণু । ৪৬ মিনিটে জেসিনের বাড়ানো বল থেকে পিছন থেকে এসে গোল করেন বিষ্ণু ।দ্বিতীয় অর্ধে আমনের বাড়ানো পাশ থেকে দুই ডিফেন্ডার কে কাটিয়ে অনবদ্য গোল করেন ২২ বছরের এই ফুটবলার ,বাকি দুই গোল দাতা হলেন শ্যামল বেশরা এবং আদিল আমল ,কাস্টমসের গোল দাতা হলেন রবি হাঁসদা ।