নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা ফুটবল লীগে মহামেডান মাঠে অনুষ্ঠিত মহামেডান বনাম ডায়মন্ড হারবার এফসির ফলাফল যায় ডায়মন্ড হারবার এফসির অনুকূলে ২-১। খেলার ৬২ মিনিটে মহামেডান কে এগিয়ে নিয়ে গিয়েছিলো বেনস্টোন ব্যারেটো ,৬৭মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে সমতা ফেরায় রাহুল ।খেলার ৭৫ মিনিটের মাথায় রাহুল বিনা বাধায় হেড করে ডায়মন্ড হারবার কে এগিয়ে নিয়ে যায় । তার ফলে এ গ্রপের শীর্ষ স্থানে উঠে এলো ডায়মন্ড হারবার এফসি।