নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পেপ গুয়ার্দিওলা এমন একজন ফুটবল কোচ কাম ম্যানেজার যার জীবন দর্শন টাই ছক ভাঙার । বিশ্ব ফুটবলের ছক ভাঙার রীতিতে তৈরি ।ম্যানচেস্টার সিটির চলতি মরশুমে তিনি উইঙ্গার ছাড়া খেলিয়ে আক্রমণে আগুন ঝরিয়েছেন ,গোল করেছেন অনায়াসে, হল্যান্ডের আক্রমণের ঝাঁঝ কিন্তু তাতে একটু ও কমে যায়নি ।তিনি চিরাচরিত ৪-৩-৩ ছক থেকে সরে এসে ৪-২-২-২ ছকে জোড়া স্ট্রাইকারে খেলিয়ে ফুটবলে উল্টো গোল করেছেন প্রচুর । গুয়ার্দিওলার এই ছকে সবাই স্তম্ভিত ।