নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা প্রিমিয়ার লীগে জর্জ টেলিগ্রাফের কাছে পরাজয়ের পরে গতকাল কাস্টমসের বিরুদ্ধে গোল শুন্য ভাবে খেলা শেষ করলো মোহনবাগান । তার ফলে সুপার সিক্স য়ে ওঠার আশা ক্রমশই দুরাশা তে পরিণত হচ্ছে । সালাউদ্দিন ও ফারদিন রা আক্রমণ বার বার করেও গোল করতে পারেনি । বার বার এটাকিং থার্ডে আটকে গেলো মোহনবাগান । দুই বিদেশী কে আইএফ এ নথিভুক্ত করার যে জট ছিল ,তা এ আইএফএফ সাথে কথা বলে কাটানো গেছে ।